সব সময় সব খানে


বুধবার, অক্টোবর ২৮, ২০২৬

১৩ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
১৩ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

>> শিক্ষকদের সম্মিলিত স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

>> প্রিপেইড মিটার বাতিলসহ চার দফা দাবিতে রংপুরে ৩০ নভেম্বর অর্ধদিবস হরতাল

>> হাতিয়া বুড়িরচর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী ওলামাদলের কেন্দ্রীয় নেতা ফারুক আল ফাহাদ

আপনি পড়ছেন : জাতীয়

বঙ্গবন্ধু স্যাটেলাইট-২ স্থাপনে সহযোগিতার হাত বাড়াতে চায় ফ্রান্স


নিজস্ব প্রতিবেদন

eshomoy.com || 2024-01-25 18:37:30
বঙ্গবন্ধু স্যাটেলাইট-২ স্থাপনে সহযোগিতার হাত বাড়াতে চায় ফ্রান্স

বঙ্গবন্ধু স্যাটেলাইট-২ স্থাপনে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার ইচ্ছা পোষণ করেছে ফ্রান্স। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ কথা জানান ঢাকায় নিযুক্ত ফরাসি রাষ্ট্রদূত ম্যারি মাসদুপুই।

 

এর আগে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে বৈঠক করেন ফরাসি রাষ্ট্রদূত। বৈঠকের বিষয়ে জানতে চাইলে সাংবাদিকদের তিনি বলেন, স্যাটেলাইট ছাড়াও এয়ারবাস ক্রয় ও সামরিক খাতে সহযোগিতা বাড়ানো নিয়েও আলোচনা হয়েছে।

আরও পড়ুনঃসৌদি-বাংলাদেশ সহযোগিতার চুক্তি হতে যাচ্ছে: আইনমন্ত্রী

 

ম্যারি মাসদুপুই বলেন, আমাদের উভয়পক্ষের দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন বিষয়ে পর্যালোচনা করেছি। দুই দেশের মধ্যে সহযোগিতার নতুন ক্ষেত্র নিয়েও আলোচনা হয়েছে। বিশেষ করে সংস্কৃতি বিনিময়, সামরিক খাত, জলবায়ু পরিবর্তন, রোহিঙ্গা ইস্যু নিয়ে আলোচনা হয়েছে।

 

আরেক প্রশ্নের উত্তরে রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের শিক্ষাখাতে সহযোগিতা দিতেও প্রস্তুত ফ্রান্স। বিশেষ করে বাংলাদেশের তরুণ শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে কাজ করতে আগ্রহী দেশটি।