সব সময় সব খানে


শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬

২৮ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬
২৮ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

>> সিজারিয়ানে হেলথ কেয়ার হাসপাতালে প্রসূতির মৃত্যু, দুই সপ্তাহেও দৃশ্যমান ব্যবস্থা নেই

>> পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির অভিযানে ইউরিয়া সার ও ভারতীয় গরু আটক

আপনি পড়ছেন : জাতীয়

ভোটের আগে আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরো উন্নত হবে


মোঃ মামুন, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2025-12-22
 ভোটের আগে আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরো উন্নত হবে
সংগৃহীত ছবি

রাজনৈতিকদলসহ দেশের সবাই ভোট চায় সবাই দেশের মঙ্গল চায় ভোটের দিন যত এগিয়ে আসবে ভয় কেটে যাবে আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরো উন্নত হবে

 

ভোটের পরিবেশ নিয়ে কমিশন শতভাগ আশাবাদী তবে সম্প্রতি শহীদ শরিফ ওসমান হাদি ইস্যু নিয়ে জনমনে কিছুটা উদ্বেগ থাকলেও, ভোটের দিন যত ঘনিয়ে আসবে মানুষের ভয় তত কেটে যাবে বলে মনে করছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এম এম নাসির উদ্দিন

আজ সোমবার রাজধানীর তেজগাঁওয়ে ডাক বিভাগের মেইল সেন্টার পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এমনটা জানান তিনি এই পরিদর্শনে অন্যান্য কমিশনার ইসি সচিব ছিলেন

প্রধান উপদেষ্টার দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে কমিশন বদ্ধপরিকর এবং এবারের নির্বাচনের মাধ্যমে নির্বাচন কমিশনের ওপর জনগণের হারানো আস্থা পুনরায় ফিরে আসবে বলে মন্তব্য করেন সিইসি

বর্তমানে ভোটের পরিবেশ আছে কিনা- এমন এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, রাজনৈতিক দলসহ দেশের সবাই ভোট চায় সবাই দেশের মঙ্গল চায় ভোটের দিন যত এগিয়ে আসবে ভয় কেটে যাবে আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরো উন্নত হবে

সিইসি বলেন, দেশে প্রথমবারের মতো চালু হওয়া পোস্টাল ব্যালট ব্যবস্থা আগামীতে বিশ্বজুড়ে একটি রোল মডেল হিসেবে পরিচিতি পাবে এই হাইব্রিড নির্বাচন ব্যবস্থা নিয়ে কমিশন ব্যক্তিগতভাবে সন্তুষ্ট আগামী তিন দিনের মধ্যে নিবন্ধনের হার আরো বাড়বে বলে প্রত্যাশা করেন তিনি

তিনি বলেন, পোস্টাল ভোটের আর মাত্র তিন দিন বাকি দেশের ভেতরে যারা পোস্টাল ব্যালটে ভোট দিতে চান, তাদের দ্রুত নিবন্ধন সম্পন্ন করতে হবে সিইসি মনে করছে, যত দিন যাবে এই প্রযুক্তিগত ব্যবস্থার তত উন্নতি হবে নিবন্ধনের হার বাড়াতে সাংবাদিকদের সক্রিয় সহযোগিতা কামনা করেন তিনি

নাসির উদ্দিন বলেন, পোস্টাল ব্যালট বাস্তবায়নে নানা বৈশ্বিক কারিগরি চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে কমিশনকে সম্প্রতি কানাডায় পোস্টাল স্ট্রাইক (ডাক ধর্মঘট) চলাকালীন প্রতিবন্ধকতা এবং মধ্যপ্রাচ্যের প্রবাসীদের নিবন্ধন জটিলতা সফলভাবে কাটিয়ে ওঠা সম্ভব হয়েছে এছাড়াও একাধিক সাইবার অ্যাটাক মোকাবিলা করে সিস্টেমটিকে সুরক্ষিত রাখা হয়েছে