সব সময় সব খানে


বুধবার, অক্টোবর ২৮, ২০২৬

১৩ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
১৩ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

>> শিক্ষকদের সম্মিলিত স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

>> প্রিপেইড মিটার বাতিলসহ চার দফা দাবিতে রংপুরে ৩০ নভেম্বর অর্ধদিবস হরতাল

আপনি পড়ছেন : লালমনিরহাট

মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের


মোঃ বিপুল ইসলাম - স্টাফ রিপোর্টার

eshomoy.com || 2026-10-28
মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের
ছবি - ই স ম য়

মানুষের কল্যাণে যুবসমাজকে সম্পৃক্ত করা, অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় রোধে প্রশাসনকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন লালমনিরহাটের যুবদল নেতারা।


তাঁরা বলেছেন, রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি মানবিক সেবা, সামাজিক সচেতনতা ও জনকল্যাণমূলক উদ্যোগে যুবকদের সক্রিয় অংশগ্রহণ একটি সচেতন, মানবিক ও বৈষম্যহীন সমাজ গঠনে ভূমিকা রাখতে পারে।

 জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল মঙ্গলবার বিকেলে জেলা শহরের মিশন মোড়ে জেলা বিএনপির অস্থায়ী কার্যালয় ‘হামার বাড়ি’তে আয়োজিত  সভায় নেতারা এসব কথা বলেন।

অনুষ্ঠানে শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যে পাঁচটি হুইলচেয়ার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক এ কে এম মমিনুল হক।

তিনি বলেন, জাতীয়তাবাদী যুবদল দেশের রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। দীর্ঘ ১৭ বছরের আন্দোলন-সংগ্রামে সংগঠনটির নেতাকর্মীরা রাজপথে সক্রিয় ছিলেন। রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি অসহায় মানুষের পাশে দাঁড়ানো, জনকল্যাণমূলক কাজে অংশ নেওয়া এবং সামাজিক দায়বদ্ধতা পালনও সংগঠনটির গুরুত্বপূর্ণ দায়িত্ব।


 জেলা যুবদলের আহ্বায়ক আনিছুর রহমান (ভিপি আনিছ) বলেন, প্রতিষ্ঠাবার্ষিকী শুধু একটি রাজনৈতিক সংগঠনের প্রতিষ্ঠা উদ্‌যাপনের উপলক্ষ নয়; এটি যুবসমাজের সামাজিক দায়িত্ব, মানবিক মূল্যবোধ ও জনসেবার অঙ্গীকার পুনর্ব্যক্ত করারও সময়।


তিনি বলেন, যুবসমাজের মেধা, শ্রম ও সাংগঠনিক দক্ষতাকে কাজে লাগিয়ে মাদক, সন্ত্রাস, বেকারত্ব ও সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তুলতে হবে। এসব সমস্যা মোকাবিলায় প্রশাসনের পাশাপাশি যুবসমাজকেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে অসহায়, দরিদ্র ও শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের সহায়তা, শিক্ষা ও স্বাস্থ্যসেবায় সহযোগিতা এবং দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর মতো মানবিক কর্মকাণ্ডে তরুণদের সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান তিনি। 

  1. জেলা যুবদলের সদস্যসচিব হাসান আলী বলেন, রাজনীতির মূল লক্ষ্য হওয়া উচিত মানুষের কল্যাণ নিশ্চিত করা। এ জন্য নেতাকর্মীদের সাধারণ মানুষের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে সততা, শৃঙ্খলা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।


তিনি আরও বলেন, লালমনিরহাটের যুবসমাজকে ইতিবাচক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করে একটি মানবিক, সচেতন ও বৈষম্যহীন সমাজ গঠনে যুবদল কাজ করতে চায়। এ লক্ষ্য বাস্তবায়নে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে জনস্বার্থসংশ্লিষ্ট কাজে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।


  • অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন লালমনিরহাট পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও পৌরসভার প্যানেল মেয়র মো. আব্দুস সালামসহ জেলা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। এর আগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা শ্রমিকদলের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিশন মোড়ে গিয়ে শেষ হয়। পরে আলোচনা সভা এবং শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যে পাঁচটি হুইলচেয়ার বিতরণের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়।