সব সময় সব খানে


রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

২৯ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : লালমনিরহাট

লালমনিরহাটে নিখোঁজের ৫ ঘন্টা পর পুকুর থেকে বৃদ্ধের লাশ উদ্ধার


মোঃ বিপুল ইসলাম - স্টাফ রিপোর্টার

eshomoy.com || 2024-11-15
লালমনিরহাটে নিখোঁজের ৫ ঘন্টা পর পুকুর থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

লালমনিরহাট জেলার হাতিবান্ধা উপজেলায় নিখোঁজের ৫ ঘন্টা পর একটি পুকুর থেকে আজাব উদ্দিন (৬৪) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। মৃত আজাব উদ্দিন হাতিবান্ধা উপজেলার ভবানীপুর গ্রামের বাসিন্দা। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) রাত ৪.৩০ মিনিটে উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের গেন্দুকুড়ি সড়কের ভবানীপুর ছেফাতিয়া মাদ্রাসার পাশের একটি পুকুর থেকে ওই বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়। স্থানীয়রা জানান, বৃহস্পতিবার দুপুরে বাড়ি থেকে বের হয়ে আর ফিরেননি বৃদ্ধ আজাব উদ্দিন। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজির একপর্যায়ে ওই পুকুরের ধারে তার পোশাক পড়ে থাকতে দেখে হাতীবান্ধা ফায়ার সার্ভিসে খবর দেন। পরে হাতীবান্ধা ফায়ার সার্ভিসের সহযোগীতায় স্থানীয়রা পুকুর থেকে আজাব উদ্দিনের লাশ উদ্ধার করে৷ 

হাতীবান্ধা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন নবী বলেন, ভবানীপুর এলাকায় একটি লাশ উদ্ধারের খবর শুনেছি৷ ঘটনাস্থলে পুলিশ  পাঠানো হয়েছে৷ তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।