সব সময় সব খানে


শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬

২৮ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬
২৮ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

>> সিজারিয়ানে হেলথ কেয়ার হাসপাতালে প্রসূতির মৃত্যু, দুই সপ্তাহেও দৃশ্যমান ব্যবস্থা নেই

>> পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির অভিযানে ইউরিয়া সার ও ভারতীয় গরু আটক

আপনি পড়ছেন : সারাদেশ

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় সৌদি প্রবাসীর মৃত্যু


আয়াত, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2026-09-12
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় সৌদি প্রবাসীর মৃত্যু

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় সৌদি প্রবাসী নিহত

মুন্সিগঞ্জের সিরাজদিখানে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় হৃদয় (২৭) নামে এক সৌদি প্রবাসী নিহত হয়েছেন। এ ঘটনায় সাজ্জাদ (২৪) নামে আরও এক আরোহী আহত হয়েছেন।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার কুচিয়ামোড়া ব্রিজের ঢালে ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, মোটরসাইকেলটি দ্রুতগতিতে চলার সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের রেলিংয়ের সঙ্গে ধাক্কা দেন। এতে ঘটনাস্থলেই হৃদয়ের মৃত্যু হয়। আহত সাজ্জাদকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহত হৃদয় দক্ষিণ কেরানীগঞ্জের বাসিন্দা ছিলেন। তিনি সৌদি আরবে কর্মরত ছিলেন এবং প্রায় চার মাসের ছুটিতে দেশে এসেছিলেন। শিগগিরই তার সৌদি আরবে ফিরে যাওয়ার কথা ছিল।

দুর্ঘটনার পর হৃদয়ের মরদেহ আইনগত প্রক্রিয়ার জন্য হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

সড়কে দুর্ঘটনা এড়াতে নির্ধারিত গতিসীমা মেনে চলা এবং চালক ও আরোহীদের হেলমেট ব্যবহারের পাশাপাশি সতর্কতার সঙ্গে যানবাহন চালানোর পরামর্শ দিয়েছে ফায়ার সার্ভিস।