সব সময় সব খানে


শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬

২৮ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬
২৮ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

>> সিজারিয়ানে হেলথ কেয়ার হাসপাতালে প্রসূতির মৃত্যু, দুই সপ্তাহেও দৃশ্যমান ব্যবস্থা নেই

>> পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির অভিযানে ইউরিয়া সার ও ভারতীয় গরু আটক

আপনি পড়ছেন : জাতীয়

এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন


মোঃ নজরুল ইসলাম

eshomoy.com || 2026-09-09
এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও  ২ দিন

বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় নতুন করে দুই দিন বাড়ানো হয়েছে। আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর শিক্ষকরা বদলির জন্য আবেদন করার সুযোগ পাবেন। এ সময় শেষ হওয়ার পর আর আবেদনের সময় বাড়ানোর পরিকল্পনা নেই বলে জানিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।
‎মাউশি সূত্র জানায়, ১৩ সেপ্টেম্বর আবেদন গ্রহণ শেষ হওয়ার পর স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে দ্রুততম সময়ের মধ্যে শিক্ষকদের বদলির প্রক্রিয়া সম্পন্ন করা হবে। আবেদন শেষ হওয়ার দুই থেকে তিন দিনের মধ্যেই বদলির আনুষ্ঠানিকতা শেষ করার পরিকল্পনা রয়েছে। বদলির আদেশ পাওয়ার পর সংশ্লিষ্ট শিক্ষকরা নতুন কর্মস্থলে যোগদানের জন্য ১০ দিন সময় পাবেন।
‎এ বিষয়ে মাউশি মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল বলেন, “বদলি আবেদন গ্রহণ শেষ হওয়ার দুই থেকে তিন দিনের মধ্যে বদলির আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পরিকল্পনা করা হয়েছে। এক মুহূর্তও দেরি করার পরিকল্পনা আমাদের নেই। যত দ্রুত সম্ভব শিক্ষকদের বদলি করা হবে।”
‎এদিকে বদলি আবেদনের ক্ষেত্রে বিভিন্ন ধরনের জটিলতা দেখা দেওয়ায় শিক্ষকদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। মাউশির কর্মকর্তাদের দাবি, আবেদন প্রক্রিয়ায় সৃষ্ট সমস্যার বড় একটি অংশ প্রতিষ্ঠানপ্রধানদের দেওয়া ভুল তথ্যের কারণে হয়েছে। কোথাও শূন্য পদ না থাকলেও তা ফাঁকা দেখানো হয়েছে, আবার কোথাও পদ শূন্য থাকা সত্ত্বেও প্রয়োজনীয় তথ্য দেওয়া হয়নি।
‎মাউশি কর্মকর্তারা বলছেন, প্রতিষ্ঠানপ্রধানদের একাধিকবার সঠিক ও নির্ভুল তথ্য দেওয়ার নির্দেশনা দেওয়া হলেও অনেক ক্ষেত্রে তা যথাযথভাবে অনুসরণ করা হয়নি। ফলে বদলি প্রক্রিয়ায় জটিলতা তৈরি হয়েছে। ইচ্ছাকৃতভাবে ভুল তথ্য দেওয়ার ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানপ্রধানদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও মত দিয়েছেন কর্মকর্তারা।
‎এ বিষয়ে মাউশি মহাপরিচাঅধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল বলেন, “কেউ যদি ইচ্ছাকৃতভাবে ভুল তথ্য দেয়, তাহলে তার বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া উচিত। তবে এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে নির্দেশনা দিতে হবে। মন্ত্রণালয়ের নির্দেশনা পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
‎মাউশির সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ১৩ সেপ্টেম্বরের পর আর সময় বাড়ানোর পরিকল্পনা নেই। ফলে নির্ধারিত সময়ের মধ্যেই আবেদন সম্পন্ন করে বদলি প্রক্রিয়া দ্রুত শেষ করার লক্ষ্য রয়েছে সরকারের।