সব সময় সব খানে


শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬

২৮ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬
২৮ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

>> সিজারিয়ানে হেলথ কেয়ার হাসপাতালে প্রসূতির মৃত্যু, দুই সপ্তাহেও দৃশ্যমান ব্যবস্থা নেই

>> পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির অভিযানে ইউরিয়া সার ও ভারতীয় গরু আটক

আপনি পড়ছেন : সারাদেশ

ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে


আয়াত, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2026-09-10
ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে

গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে—এমন দাবি নিয়ে মামলা বিচারাধীন

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর নিয়ে ড. মুহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠিত গ্রামীণ কল্যাণের সঙ্গে দীর্ঘদিন ধরে আইনি বিরোধ চলছে।

২০১২-১৩ থেকে ২০১৬-১৭ করবর্ষের জন্য গ্রামীণ কল্যাণের কাছে এই কর দাবি করা হয়। ২০২৪ সালের ৪ আগস্ট হাইকোর্টের এক রায়ে গ্রামীণ কল্যাণের করা রিট খারিজ হলে প্রতিষ্ঠানটিকে ওই অর্থ পরিশোধ করতে হবে বলে জানানো হয়েছিল। পরে একই বছরের অক্টোবরে আদালত ওই রায় প্রত্যাহার করে নেয়।

সর্বশেষ ২০২৬ সালের জুলাইয়ে গ্রামীণ কল্যাণের আইনজীবী আবদুল্লাহ আল মামুন জানান, ৬৬৬ কোটি টাকা কর মওকুফ বা মামলা প্রত্যাহারের খবর সঠিক নয়। তাঁর দাবি, মামলাটি এখনো হাইকোর্টে বিচারাধীন রয়েছে। তিনি আরও বলেন, ২০০৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত চুক্তিভিত্তিক আয়ের ওপর প্রতিষ্ঠানটি ১৫ শতাংশ উৎসে কর পরিশোধ করেছে এবং একই আয়ের ওপর পুনরায় কর আরোপের বৈধতা নিয়েই আদালতে প্রশ্ন তোলা হয়েছে।