সব সময় সব খানে


শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬

২৮ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬
২৮ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

>> সিজারিয়ানে হেলথ কেয়ার হাসপাতালে প্রসূতির মৃত্যু, দুই সপ্তাহেও দৃশ্যমান ব্যবস্থা নেই

>> পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির অভিযানে ইউরিয়া সার ও ভারতীয় গরু আটক

আপনি পড়ছেন : সারাদেশ

ছেলের বিয়ের আগের দিন পাবনায় সড়ক দুর্ঘটনায় মা-বাবা নিহত


আয়াত, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2026-09-09
ছেলের বিয়ের আগের দিন পাবনায় সড়ক দুর্ঘটনায় মা-বাবা নিহত

ছেলের বিয়ের আগে পাবনায় সড়ক দুর্ঘটনায় মা-বাবা নিহত

পাবনার ঈশ্বরদীতে ছেলের বিয়ের কেনাকাটা শেষে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে ট্রাকের সঙ্গে সংঘর্ষে এক দম্পতি নিহত হয়েছেন। বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঈশ্বরদী পৌর শহরের আলহাজ মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন সাহাপুর ইউনিয়নের মালিথাপাড়া এলাকার আনোয়ার মালিথা ও তার স্ত্রী স্বপ্না খাতুন। স্থানীয় সূত্র ও পুলিশ জানিয়েছে, ছেলের বিয়েকে সামনে রেখে তারা ঈশ্বরদী বাজারে কেনাকাটা করতে গিয়েছিলেন। কেনাকাটা শেষে মোটরসাইকেলে বাড়ি ফেরার সময় আলহাজ মোড় এলাকায় একটি ট্রাকের সঙ্গে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়।

দুর্ঘটনায় স্বপ্না খাতুন ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত আনোয়ার মালিথাকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তারও মৃত্যু হয়।

ঘটনার পর পুলিশ দুর্ঘটনাকবলিত যানবাহন আটক করেছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ছেলের বিয়ের প্রস্তুতির মধ্যে এমন দুর্ঘটনায় পরিবারটিতে নেমে এসেছে শোকের ছায়া। আনন্দের আয়োজন মুহূর্তেই পরিণত হয়েছে শোকাবহ পরিবেশে।