সব সময় সব খানে


রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

২৯ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : লালমনিরহাট

পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির অভিযানে ইউরিয়া সার ও ভারতীয় গরু আটক


মোঃ নজরুল ইসলাম

eshomoy.com || 2026-09-02
পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির অভিযানে ইউরিয়া সার ও ভারতীয় গরু আটক

‎লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ১০০ কেজি ইউরিয়া সার ও একটি ভারতীয় গরু আটক করেছে তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি)। বুধবার (২ সেপ্টেম্বর) ব্যাটালিয়নের অধীন শফিরহাট ও ধরলা বিওপির টহলদল পৃথক এ অভিযান পরিচালনা করে।
‎বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্তে চোরাচালান প্রতিরোধ, সীমান্ত নিরাপত্তা জোরদার এবং অবৈধ কর্মকাণ্ড নিয়ন্ত্রণে নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ অভিযান পরিচালনা করছে তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি)। এরই ধারাবাহিকতায় বুধবার সকালে শফিরহাট বিওপির একটি টহলদল সীমান্ত থেকে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দক্ষিণ হোসনাবাদ এলাকায় অভিযান চালায়। এ সময় একটি নির্দিষ্ট স্থানে মালিকবিহীন অবস্থায় পড়ে থাকা ১০০ কেজি ইউরিয়া সার উদ্ধার করা হয়। ‎একই দিনে ধরলা বিওপির টহলদল সীমান্ত থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে উত্তর বর্ডার এলাকায় অভিযান পরিচালনা করে। সেখানে মালিকবিহীন অবস্থায় একটি ভারতীয় গরু আটক করা হয়। বিজিবি জানান ‎আটক করা ইউরিয়া সার ও ভারতীয় গরুর সর্বমোট সিজার মূল্য ৬৭ হাজার ৫০০ টাকা।
‎সীমান্তে চোরাচালানকারীরা বিভিন্ন সময় পণ্য ও গবাদিপশু পাচারের চেষ্টা করে থাকে। এসব অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে সীমান্ত এলাকায় বিজিবির টহল ও নজরদারি অব্যাহত রয়েছে। তবে বুধবারের পৃথক দুটি অভিযানে আটক করা মালামালের সঙ্গে জড়িত কাউকে তাৎক্ষণিকভাবে আটক করার তথ্য পাওয়া যায়নি।
‎তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি)-এর পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্তে চোরাচালান, মাদকদ্রব্যের অনুপ্রবেশ, অবৈধ বাণিজ্যসহ সব ধরনের সীমান্ত অপরাধের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হচ্ছে। সীমান্ত সুরক্ষা নিশ্চিত করতে গোয়েন্দা তৎপরতা, নিয়মিত টহল এবং বিশেষ অভিযান আরও জোরদার করা হয়েছে।
‎বিজিবির পক্ষ থেকে আরও বলা হয়েছে, সীমান্ত এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং সীমান্ত অপরাধ কার্যকরভাবে নিয়ন্ত্রণে তিস্তা ব্যাটালিয়নের অভিযান ও নজরদারি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।