সব সময় সব খানে


রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

২৯ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : লালমনিরহাট

লালমনিরহাট নবাগত জেলা প্রশাসকের সাথে মতবিনিয়


নুরুল ফেরদৌস, লালমনিরহাট প্রতিনিধি

eshomoy.com || 2024-09-27
লালমনিরহাট নবাগত জেলা প্রশাসকের সাথে মতবিনিয়

লালমনিরহাট জেলায় নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব এইচ এম রকিব হায়দার মহোদয়ের সাথে কালীগঞ্জ উপজেলার সরকারি কর্মকর্তা, শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দ, ছাত্র সমন্বয়ক, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, ধর্মীয় প্রতিনিধি, ব্যবসায়িক প্রতিনিধি ও বিশিষ্টজনের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে লালমনিরহাটের কালীগঞ্জ  উপজেলা পরিষদ মিলনায়তনে কালীগঞ্জ  উপজেলা প্রশাসনের আয়োজনে এ পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

কালীগঞ্জ  উপজেলা নির্বাহী অফিসার জহির ইমাম এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এইচ এম রকিব হায়দার। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাহবুবুর রহমান। এ সময় কালীগঞ্জ উপজেলার সরকারি কর্মকর্তা, শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দ, ছাত্র সমন্বয়ক, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, ধর্মীয় প্রতিনিধি, ব্যবসায়িক প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

পরিচিতি ও মতবিনিময় সভায় সীমান্তবর্তী লালমনিরহাটের কালীগঞ্জ  উপজেলার সমস্যা চিহ্নিতকরণ ও সমাধানের জন্য বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব এইচ এম রকিব হায়দার বলেন আলোকিত লালমনিরহাট বিনির্মানে কালীগঞ্জ উপজেলার পাশাপাশি লালমনিরহাট জেলার সর্বস্তরের মানুষের সহযোগিতা প্রত্যাশা করেছেন।