সব সময় সব খানে


মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬

১৩ শ্রাবণ ১৪৩৩

সব সময় সব খানে!
মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬
১৩ শ্রাবণ ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সিরাজগঞ্জে আমবোঝাই ট্রাক খাদে, ব্যবসায়ী নিহত

>> তাড়াশে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ

>> বন্ধুদের সঙ্গে গোসলে নেমে আর ফেরা হলো না সিয়ামের

>> খাল খনন শেষে বিপুল পরিমাণে টাকা ফেরত দিয়ে প্রশংসা কড়িয়েছেন দুই ইউএনও

>> হাতীবান্ধায় ফিলিং স্টেশনে মিলছে না পেট্রোল-অকটেন, কর্তৃপক্ষের দাবি ‘সরবরাহ বন্ধ’

>> বকশীগঞ্জে ২০০ অসহায় পরিবারের মাঝে ৩০ কেজি করে জিআর চাল বিতরণ

>> সিরাজগঞ্জে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নারী গুরুতর আহত, ঢাকায় রেফার্ড

>> সিরাজগঞ্জে বাস চালককে জরিমানা করায় সড়ক অবরোধে বাজার স্টেশনে তীব্র যানজট

>> বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) অনুমতি ছাড়াই রায়গঞ্জে চলছে ‘মিনি পেট্রোল পাম্প

>> মাত্র এক হাজার টাকার বিরোধে যুবককে হত্যা মামলার মূল আসামি শাহীন গ্রেফতার

আপনি পড়ছেন : লালমনিরহাট

কালীগঞ্জে ওসি ছাড়াই চলছে থানা কার্যক্রম


লালমনিরহাট প্রতিনিধি

eshomoy.com || 2024-11-08
কালীগঞ্জে ওসি ছাড়াই চলছে থানা কার্যক্রম

প্রায় দুই সপ্তাহের বেশি সময় ধরে (ওসি) এবং সেই সাথে পরিদর্শক(তদন্ত) কর্মকর্তা ছাড়াই চলছে লালমনিরহাটের কালীগঞ্জ থানার কার্যক্রম। ফলে থানার স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে মনে করছেন অনেকেই।

গত ২৩ অক্টোবর  কালীগঞ্জ থানার ওসি ইমতিয়াজ কবির, বদলি হলে, তারপর , ১২ দিনের জন্য একজন তদন্ত কর্মকর্তা, কালীগঞ্জ থানায় আসলেও, তিনিও বদলি হয়ে যান, এরপর দীর্ঘ দুই সপ্তাহ অতিবাহিত হলেও থানায় এখন পর্যন্ত কোনো নতুন ওসির পদায়ন করা হয়নি। কবে নতুন ওসি কবে পাবে কালীগঞ্জ থানা তাও কেউ বলতে পারছেন না।

মাদক ও চোরাচালানের প্রবেশদ্বার খ্যাত কালীগঞ্জ একটি গুরুত্বপূর্ণ থানা হিসেবে রংপুরে বিভাগে পরিচিত।

এখানে আইনশৃঙ্খলা ঠিক রাখতে থানার ওসির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। প্রায় দুই সপ্তাহ যাবত ওসি না থাকায় থানার স্বাভাবিক কাজকর্মের সিদ্ধান্ত নিতে বার বার পুলিশ সুপারের শরণাপন্ন হতে হচ্ছে বলে জানা গেছে। পুরো এলাকা জুড়ে অস্থিরতা -বেড়েছে চুরি ছিনতাই

উপজেলাটি ভারতের সীমান্ত ঘেষা হওয়ায় বিভিন্ন স্পটে রয়েছে মাদকের সহজলভ্যতা।  ওসি না থাকার সুযোগে কিছু মাদক ব্যবসায়ী ও চোরাকারবারিরা হয়ে উঠেছে বেপরোয়া। মাদক আর ভারতীয় গরু অবাধে আসলেও প্রতিরোধে তেমন তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে না।

তবে স্থানীয় সচেতন মহলের দাবি, দ্রুত কালীগঞ্জ থানায় একজন সৎ ও সাহসী অফিসার ইনচার্জ পদায়ন হলে মাদকের কলঙ্ক ঘুচতে পারে অনেক খানি