সব সময় সব খানে


রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

২৯ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : লালমনিরহাট

কালীগঞ্জে সাংবাদিক ও প্রভাষক লালবাগ ও তাজহাট থানার হত্যা মামলার আসামি।


নুরুল ফেরদৌস, লালমনিরহাট প্রতিনিধি

eshomoy.com || 2024-09-27
কালীগঞ্জে সাংবাদিক ও প্রভাষক  লালবাগ ও তাজহাট থানার হত্যা মামলার আসামি।

ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলনকালে গত ১৬ জুলাই থেকে রাজধানী ঢাকায় অন্যতম প্রতিবাদণ্ডবিক্ষোভের কেন্দ্র হয়ে উঠে  শেখ হাসিনার সরকারের পতনের দিন ৫ আগস্ট পর্যন্ত ঢাকা সহ লালমনিরহাটে ছিল এক ধরনের রণক্ষেত্র। এই তিন সপ্তাহজুড়ে আওয়ামী লীগের অস্ত্রধারী ক্যাডার বাহিনীর পাশাপাশি পুলিশের গুলিতে প্রতিদিনই পড়েছে একাধিক লাশ। সরকার পতনের পর সারা দেশের মতো ঢাকা ও লালমনিরহাটে হত্যা মামলা হয় আওয়ামী লীগের শীর্ষ নেতাসহ স্থানীয় নেতাদের নামে।  এসব হত্যা মামলার কয়েকটির আসামির তালিকা পর্যবেক্ষণে দেখা গেছে, আওয়ামী লীগ নেতাকর্মীদের পাশাপাশি কিছু অরাজনৈতিক ব্যক্তি ও ব্যবসায়ী ও সাংবাদিক প্রভাষক হত্যা মামলায় আসামি করা হয়েছে।অভিযোগ উঠেছে, হত্যা মামলার সঙ্গে যুক্তদের অনেকেই অনৈতিক সুবিধা নিয়ে মামলায় নিরপরাধ মানুষের নাম ঢুকিয়ে দিয়েছেন। আবার অনেককে হত্যা মামলার ভয় দেখিয়ে অর্থ আদায়ের অভিযোগও রয়েছে।

দেখা গেছে, ঢালাওভাবে প্রতিটি মামলায় ১৫০ থেকে ৩ শতাধিক লোককে আসামি করা হয়েছে। আসামির তালিকায় আছেন রাজনৈতিক  নেতা, শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ীসহ আরো গণ্যমান্য ব্যক্তিবর্গ। রংপুর তাজহাট থানার হত্যা মামলার আসামি মনিরুল ইসলাম কাঞ্চন তিনি বলেন, আমি কোনো  এক সময়  রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলাম যখন কলেজ সরকারি হয়ে যায় তখন আমি রাজনীতি ছেড়ে দেই তারপরও আমাকে এক টি  হত্যা মামলায় আসামি করা হয়েছে। এ নিয়ে আমি দারুণ ‘ডিপ্রেশনে’ আছি।, ঘটনার দিন আমি কলেজে  ছিলাম। ব্যক্তিগত আক্রোশের কারণে আমার নাম জড়িয়ে থাকতে পারে।

জানা গেছে, লালমনিরহাটের  বিশিষ্ট সাংবাদিক মিজানুর রহমান মিজু  নাম এসেছে একটি  হত্যা মামলায় রয়েছে। 

কারো বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে মামলায় জড়ানোর চেষ্টার বিরুদ্ধে অবস্থান ব্যক্ত করেন বৈষম্যবিরোধী আন্দোলনের এক  সমন্বয়ক  বলেন, একটা নিরপরাধ মানুষ যেন মামলার শিকার না হন। পুলিশ প্রশাসন সবকিছু তদন্ত করে দেখে মামলা গ্রহণ করবেন। কেউ যাতে হয়রানির শিকার না হন। কাউকে ট্যাগ দিয়ে হয়রানির কোনো সুযোগ নেই। আমরা কেউ যেন মিথ্যা মামলার শিকার না হন সে বিষয়ে আমাদের অবস্থান ব্যক্ত করেছি।

মামলার এজাহার ঘেঁটে ও খোঁজ নিয়ে জানা যায়, আসামিদের অধিকাংশই ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মী ও সমর্থক। এলাকায় রাজনৈতিক বৈরিতা ও ব্যক্তিগত শত্রুতার কারণে তাঁদের আসামি করা হয়েছে। মামলার এক আসামি মো. রেফাজ রাঙ্গা  (৪৮) লালমনিরহাটের কালীগঞ্জের মহিলা ডিগ্রী কলেজের প্রভাষক রেফাজ রাঙ্গা মামলার বিষয়ে জানতে চাইলে  তিনি বলেন, ‘ঘটনার দিন আমি অসুস্থতার কারণে কালীগঞ্জে চিকিৎসা দিন ছিলাম। ব্যক্তিগত আক্রোশের কারণে আমার নাম জড়িয়ে থাকতে পারে বলে আমার ধারনা।

মামলার অধিকাংশ আসামি আত্মগোপনে রয়েছেন। অপর আরেক এক মামলার আসামি সাংবাদিক  মিজানুর রহমান মিজু  বলেন, ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাকে এই  মামলায় জড়িয়েছে। ঘটনার দিন আমি  বাড়িতেই ছিলাম অথচ তাঁকে ঢাকার লালবাগ থানার হত্যা মামলায় আসামি করা হয়েছে।

এসব বিষয়ে জানতে চাইলে তাজহাট থানার  পুলিশ কর্মকর্তা বলেন, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত নয় বা তাদের সহযোগী নয় এমন কাউকে হয়রানি না করতে আমাদের কাছে নির্দেশনা আছে। আমরা বিষয়গুলো নিয়ে তদন্ত করছি। কোথাও কোনো ভুল হলে আপনারা আমাদের সহযোগিতা করতে পারেন।