সব সময় সব খানে


শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬

২৮ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬
২৮ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

>> সিজারিয়ানে হেলথ কেয়ার হাসপাতালে প্রসূতির মৃত্যু, দুই সপ্তাহেও দৃশ্যমান ব্যবস্থা নেই

>> পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির অভিযানে ইউরিয়া সার ও ভারতীয় গরু আটক

আপনি পড়ছেন : সারাদেশ

সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ


স্পেশাল করেসপন্ডেন্ট::

eshomoy.com || 2026-09-10
সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

বিএনপির দুঃসময়ের রাজপথের অকুতোভয় লড়াকু সৈনিক, তারুণ্যের অহংকার, নম্র, ভদ্র, শিক্ষিত, যোগ্যতা সম্পন্ন,একজন বীর মুক্তিযোদ্ধা সন্তান মো. সবুজ সরদার কে আলগী ইউনিয়ন শাখার যুবদলের সাধারণ সম্পাদক হিসেবে দেখতে চায় ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের যুবসমাজ।

মো. সবুজ সরদার ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী। 

বুধবার (১০সেপ্টেম্বর) দুপুরে এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক ভাঙ্গা উপজেলার স্থানীয় একাধিক যুবদলের নেতৃবৃন্দ এবং কর্মীরা বলেন, একজন আদর্শ নেতার কিছু বৈশিষ্ট্য বা গুণাবলি থাকা প্র‍য়োজন তার সবকিছুই সবুজ ভাইয়ের মধ্যে রয়েছে। 

যেমন-

১. কম কথা বলা,

২. অত্যাধিক ধৈর্যের পরিচয় দেওয়া,

৩. বেশি কথার পরিবর্তে চারিত্রিক মাধুর্য দিয়ে প্রভাব সৃষ্টি করা, 

৪. কোনো বিষয় জ্ঞান  সম্পর্কে সঠিক ও স্পষ্ট ধারণা রাখা,

৫. কোনো প্রশ্নের উত্তর দিতে না পারলে ব্যক্তিত্ব অক্ষুন্ন রেখে সময় নেওয়া, 

৬. গোজামিলের আশ্রয় না নেওয়া,

৭. কারও  সাথে সাক্ষাৎ করতে হলে তার মন-মানসিকতার দিকে লক্ষ্য রাখা,

৮. কারও দুর্বলতার সমালোচনা না করে সৎ গুণাবলী বিকাশে সহযোগিতা করা,

৯. ব্যবহারে অমায়িক হওয়া,

১০. অপরের সুখ-দুঃখের অংশীদার হওয়া,

১১. মনকে কারও সম্পর্কে  অহেতুক ধারণা থেকে মুক্ত রাখা,

১২. যিনি নেতা তাকে উদার হৃদয় ও দৃঢ মনোবলের অধিকারী হতে হবে। 

১৩. শিক্ষিত। প্রভৃতি। 

এসব বিষয়ে আমরা চিন্তা করলে এগুলো সকল  কিছুই আমরা সবুজ ভাইয়ের মধ্যে দেখতে পাই। এছাড়াও বিএনপি'র দুঃসময়ে অর্থাৎ গত ১৭ বছরে তার ওপর হামলা, মামলা হয়েছে। রাজপথে একজন লড়াকু সৈনিক হিসেবে কাজ করেছেন। তিনি একজন যোগ্যতা সম্পন্ন ব্যক্তি। 

তাই, জননন্দিত ফরিদপুর-৪ আসনের মাননীয় সংসদ সদস্য আমাদের প্রিয় নেতা মো. শহিদুল ইসলাম খান বাবুল ভাইয়ের প্রতি বিনীত অনুরোধ করবো তিনি যেন সবুজ সরদার ভাইকে অবহেলিত আলগী ইউনিয়নের "যুবদলের সাধারণ সম্পাদক" পদ দিয়ে যুবকদের তথা দেশ ও জনগণের কল্যাণে কাজ করার সুযোগ করে দেন।