এসএসসি খাতা চ্যালেঞ্জে ফেল থেকে পাস ৪৫৮৫, জিপিএ-৫ বেড়েছে ৩০৭৯ জন
এসএসসি ও সমমান পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ হয়েছে। পুনর্নিরীক্ষণের পর ৪ হাজার ৫৮৫ জন পরীক্ষার্থী ফেল থেকে পাস করেছে। একই সঙ্গে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে ৩ হাজার ৭৯ জন।
পুনর্নিরীক্ষণের ফলে বিভিন্ন বিষয়ের নম্বরে পরিবর্তন এসেছে। এর মাধ্যমে অনেক শিক্ষার্থীর ফলাফলে ইতিবাচক পরিবর্তন হয়েছে।
শিক্ষার্থীরা সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে নিজেদের পুনর্নিরীক্ষণের ফলাফল দেখতে পারবেন।