সব সময় সব খানে


শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬

২৮ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬
২৮ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

>> সিজারিয়ানে হেলথ কেয়ার হাসপাতালে প্রসূতির মৃত্যু, দুই সপ্তাহেও দৃশ্যমান ব্যবস্থা নেই

>> পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির অভিযানে ইউরিয়া সার ও ভারতীয় গরু আটক

আপনি পড়ছেন : সারাদেশ

মায়ের দাবি ছেলে মুসলিম, বাবার হিন্দু; ৫ দিন পর দাফনের নির্দেশ হাইকোর্টের


আয়াত, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2026-09-10
মায়ের দাবি ছেলে মুসলিম, বাবার হিন্দু; ৫ দিন পর দাফনের নির্দেশ হাইকোর্টের

মায়ের দাবি ছেলে মুসলিম, বাবার হিন্দু; ৫ দিন পর দাফনের সিদ্ধান্ত হাইকোর্টের

নারায়ণগঞ্জে গুলিতে নিহত শুভ ওরফে বিল্লালের মরদেহের শেষকৃত্য নিয়ে পরিবারের মধ্যে তৈরি হয়েছে জটিলতা। নিহতের মা দাবি করছেন, তার ছেলে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। অন্যদিকে বাবা দাবি করছেন, ছেলে হিন্দু ধর্মে জন্মগ্রহণ করেছেন। দুই পক্ষের ভিন্ন দাবির কারণে পাঁচ দিন ধরে মরদেহের দাফন বা দাহ নিয়ে সিদ্ধান্ত হয়নি।

পরিবার ও পুলিশের ভাষ্য অনুযায়ী, ২০০৩ সালে শুভর বাবা-মায়ের বিচ্ছেদের পর শুভ, তার মা ও ভাই-বোন ইসলাম ধর্ম গ্রহণ করেন। পরে হলফনামার মাধ্যমে শুভ নাম পরিবর্তন করে ‘বিল্লাল’ রাখেন এবং মুসলিম রীতিতে বিয়ে করেন বলে তদন্ত সংশ্লিষ্টরা জানিয়েছেন।

নিহতের ভাই ইব্রাহিমের দাবি, তারা দুই ভাই একসঙ্গে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন এবং পরে একটি মাদরাসায় পড়াশোনাও করেন।

তবে নিহতের বাবা হরি চন্দ্র দাসের দাবি, তার ছেলে হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেছেন। তাই তিনি হিন্দু ধর্মীয় রীতি অনুযায়ী শেষকৃত্য সম্পন্ন করতে চান।

দুই পক্ষের মতবিরোধের কারণে নিহতের মরদেহ কয়েক দিন ধরে হিমায়িত অবস্থায় সংরক্ষণ করা হয়। শেষ পর্যন্ত বিষয়টি আদালতে গড়ায়। আদালতের সিদ্ধান্ত অনুযায়ী মরদেহের শেষকৃত্য সম্পন্ন করার কথা জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।