সব সময় সব খানে


মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬

১৩ শ্রাবণ ১৪৩৩

সব সময় সব খানে!
মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬
১৩ শ্রাবণ ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সিরাজগঞ্জে আমবোঝাই ট্রাক খাদে, ব্যবসায়ী নিহত

>> তাড়াশে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ

>> বন্ধুদের সঙ্গে গোসলে নেমে আর ফেরা হলো না সিয়ামের

>> খাল খনন শেষে বিপুল পরিমাণে টাকা ফেরত দিয়ে প্রশংসা কড়িয়েছেন দুই ইউএনও

>> হাতীবান্ধায় ফিলিং স্টেশনে মিলছে না পেট্রোল-অকটেন, কর্তৃপক্ষের দাবি ‘সরবরাহ বন্ধ’

>> বকশীগঞ্জে ২০০ অসহায় পরিবারের মাঝে ৩০ কেজি করে জিআর চাল বিতরণ

>> সিরাজগঞ্জে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নারী গুরুতর আহত, ঢাকায় রেফার্ড

>> সিরাজগঞ্জে বাস চালককে জরিমানা করায় সড়ক অবরোধে বাজার স্টেশনে তীব্র যানজট

>> বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) অনুমতি ছাড়াই রায়গঞ্জে চলছে ‘মিনি পেট্রোল পাম্প

>> মাত্র এক হাজার টাকার বিরোধে যুবককে হত্যা মামলার মূল আসামি শাহীন গ্রেফতার

আপনি পড়ছেন : স্বাস্থ্য

দীঘিনালার দুুর্গম এলাকায় সেনাবাহিনীর চিকিৎসা সেবা প্রদান


মো: সোহেল রানা, দীঘিনালা, খাগড়াছড়ি প্রতিনিধি

eshomoy.com || 2023-11-11 18:06:30
দীঘিনালার দুুর্গম এলাকায় সেনাবাহিনীর চিকিৎসা সেবা প্রদান

শান্তি, সম্প্রীতি, উন্নয়ন ও আত্মমানবতার সেবায় এবং পার্বত্য অঞ্চলে সাম্প্রদায়ীক-সম্প্রীতি বজায় রাখতে বাংলাদেশ সেনাবাহিনী নিরলস ভাবে কাজ করছে। শনিবার(১১নভেম্বর) সকাল সাড়ে ১০ টায় দীঘিনালা জোনের উদ্যোগে উপজেলা বাবুছড়া ইউনিয়নের দুর্গম জারুলছড়ি এলাকার দু:স্থ ও অসহায় রোগীদের মাঝে এই চিকিৎসা সেবাটি প্রদান করা হয়। 

আরও পড়ুন- ভারত বিশ্বকাপে প্রথম বার তিনশ করল বাংলাদেশ

ওই এলাকার দুস্থ, অসহায় ও স্থানীয় ক্ষুদ্র-নৃগোষ্ঠির মাঝে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণের কাজ উদ্বোধন করে দীঘিনালা জোনের উপ-অধিনায়ক মেজর নুর নাফিজ ইসলাম, এসপি ও পিএসসি।

এতে ডাক্তার হিসেবে চিকিৎসা সেবা প্রদান করেন, দীঘিনালা জোনের আরএম ও ক্যাপ্টেন মো: মোস্তাফিজুর রহমান। চিকিৎসা সেবা উদ্বোধনকালে উপ-অধিনায়ক মেজর নুর নাফিজ ইসলাম বলেন, পাহাড়ের দুর্গম এলাকার জনগোষ্ঠির মানুষগুলো চিকিৎসা সেবা ও বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত থাকে। অসহায় দু:স্থ মানুষগুলোর মাঝে চিকিৎসা সেবা পৌছে দিয়েছে দীঘিনালা জোন।

আরও পড়ুন- ছাপানো শুরুই হয়নি ১০ কোটির বেশি বই, উৎসব হবে কীভাবে

এই ধরনের সেবা দীঘিনালা জোনের পক্ষ থেকে অব্যহত থাকবে। সেনাবাহিনীর চিকিৎসা সেবা নিতে এসে জারুলছড়ি আদামের(গ্রামের) সোনাদেবী চাকমা( ৭৬) বলেন, আর্মি চিকিৎসা অনেক ভাল। আমার হাত-পায়ে প্রচন্ড ব্যথা, চলাফেরা করতে কষ্ট হয়। আর্মি ডাক্তার আমাকে ঔষধ দিয়েছে। আর্মিকে অনেক ধন্যবাদ জানাই।


ইসময়/এসআই/এমআরএম