সব সময় সব খানে


মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬

১৩ শ্রাবণ ১৪৩৩

সব সময় সব খানে!
মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬
১৩ শ্রাবণ ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সিরাজগঞ্জে আমবোঝাই ট্রাক খাদে, ব্যবসায়ী নিহত

>> তাড়াশে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ

>> বন্ধুদের সঙ্গে গোসলে নেমে আর ফেরা হলো না সিয়ামের

>> খাল খনন শেষে বিপুল পরিমাণে টাকা ফেরত দিয়ে প্রশংসা কড়িয়েছেন দুই ইউএনও

>> হাতীবান্ধায় ফিলিং স্টেশনে মিলছে না পেট্রোল-অকটেন, কর্তৃপক্ষের দাবি ‘সরবরাহ বন্ধ’

>> বকশীগঞ্জে ২০০ অসহায় পরিবারের মাঝে ৩০ কেজি করে জিআর চাল বিতরণ

>> সিরাজগঞ্জে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নারী গুরুতর আহত, ঢাকায় রেফার্ড

>> সিরাজগঞ্জে বাস চালককে জরিমানা করায় সড়ক অবরোধে বাজার স্টেশনে তীব্র যানজট

>> বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) অনুমতি ছাড়াই রায়গঞ্জে চলছে ‘মিনি পেট্রোল পাম্প

>> মাত্র এক হাজার টাকার বিরোধে যুবককে হত্যা মামলার মূল আসামি শাহীন গ্রেফতার

আপনি পড়ছেন : সিরাজগঞ্জ

বন্ধুদের সঙ্গে গোসলে নেমে আর ফেরা হলো না সিয়ামের


ওয়াসিম সেখ, সিরাজগঞ্জ প্রতিনিধি:

eshomoy.com || 2026-07-28 19:07
বন্ধুদের সঙ্গে গোসলে নেমে আর ফেরা হলো না সিয়ামের
শিশু সিয়াম

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা শেখপাড়ায় এক মর্মান্তিক দুর্ঘটনায় পানিতে ডুবে প্রাণ হারিয়েছে সিয়াম (৬) নামে এক শিশু। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে নেমে আর জীবিত ফিরে আসেনি সে। সিয়াম ওই এলাকার আকরাম হোসেনের একমাত্র ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্র জানায়, দুপুরে সমবয়সী কয়েকজন শিশুর সঙ্গে বাড়ির পাশের পুকুরে গোসল করতে যায় সিয়াম। কিছুক্ষণ পর অন্য শিশুরা পুকুর থেকে উঠে এলেও সিয়ামকে আর দেখা যায়নি। প্রথমে বিষয়টি কেউ গুরুত্ব না দিলেও পরে তাকে বাড়িতে না পেয়ে পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন।

একপর্যায়ে সিয়ামের সঙ্গে গোসল করা শিশুদের দেওয়া তথ্যের ভিত্তিতে পরিবারের সদস্যরা পুকুরে খোঁজ করলে পানিতে ভাসমান অবস্থায় তার মরদেহ দেখতে পান। পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করা হলেও ততক্ষণে সব শেষ হয়ে যায়।

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসানুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

একমাত্র সন্তানকে হারিয়ে সিয়ামের বাবা-মায়ের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো এলাকা। যে শিশুটি কিছুক্ষণ আগেও বন্ধুদের সঙ্গে হাসি-আনন্দে পুকুরে নেমেছিল, সেই শিশুর নিথর দেহ ঘরে ফিরেছে এ দৃশ্য মেনে নিতে পারছেন না স্বজন ও প্রতিবেশীরা। মর্মান্তিক এ ঘটনায় চান্দাইকোনা শেখপাড়া জুড়ে নেমে এসেছে শোকের ছায়া।