সব সময় সব খানে


মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬

১৩ শ্রাবণ ১৪৩৩

সব সময় সব খানে!
মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬
১৩ শ্রাবণ ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> খাল খনন শেষে বিপুল পরিমাণে টাকা ফেরত দিয়ে প্রশংসা কড়িয়েছেন দুই ইউএনও

>> হাতীবান্ধায় ফিলিং স্টেশনে মিলছে না পেট্রোল-অকটেন, কর্তৃপক্ষের দাবি ‘সরবরাহ বন্ধ’

>> বকশীগঞ্জে ২০০ অসহায় পরিবারের মাঝে ৩০ কেজি করে জিআর চাল বিতরণ

>> সিরাজগঞ্জে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নারী গুরুতর আহত, ঢাকায় রেফার্ড

>> সিরাজগঞ্জে বাস চালককে জরিমানা করায় সড়ক অবরোধে বাজার স্টেশনে তীব্র যানজট

>> বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) অনুমতি ছাড়াই রায়গঞ্জে চলছে ‘মিনি পেট্রোল পাম্প

>> মাত্র এক হাজার টাকার বিরোধে যুবককে হত্যা মামলার মূল আসামি শাহীন গ্রেফতার

>> ফরিদপুরে মামুনুল হকের আগমন উপলক্ষে বাংলাদেশ খেলাফত মজলিসের সমন্বয় সভা অনুষ্ঠিত

>> এনায়েতপুর দুটি হত্যা মামলায় প্রভাবশালীদের অব্যাহতিতে বিতর্ক

>> সবুজ সিরাজগঞ্জ গড়ার প্রত্যয়ে সাত্তার ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

আপনি পড়ছেন : সিরাজগঞ্জ

বাংলাদেশে এসে ইসলাম গ্রহণ করে,সিরাজগঞ্জের মেয়ে অন্তরাকে বিয়ে করলেন চীনা যুবক।


জুবায়ের হাসান

eshomoy.com || 2024-12-03
বাংলাদেশে এসে ইসলাম গ্রহণ করে,সিরাজগঞ্জের মেয়ে অন্তরাকে বিয়ে করলেন চীনা যুবক।

চীনা যুবক চেং নাং ও বাংলাদেশি নারী অন্তরা।

চীন থেকে বন্ধুদের সাথে বাংলাদেশে বেড়াতে আসেন ‘চেং নাং’ নামের এক চায়না যুবক। ঘুরতে এসে অন্তরা খাতুনের সাথে পরিচয় হয় তার। অন্তরার সাথে পরিচয় হওয়ার পরে বাংলাদেশ থেকে আর দেশে ফেরেননি চেং নাং। পরিবারের সম্মতি নিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করে এক সন্তানের জননী অন্তরাকে বিয়েও করেন তিনি। বর্তমানে তারা সিরাজগঞ্জের কাজিপুর পৌর এলাকার বিয়ারা গ্রামে অন্তরাদের নিজ বাড়িতে অবস্থান করছেন। ভিসা প্রসেসিং শেষে স্বামী-স্ত্রী চলে যাবেন চীনের হুনান শহরে। বিষয়টি নিয়ে অন্তরাদের বাড়িতে দূর-দূরান্তের মানুষ এসে বিদেশ জামাইকে দেখতে ভিড় জমাচ্ছেন।


এ বিষয়ে অন্তরা খাতুন বলেন, গাজীপুরের কোনাবাড়ী এলাকার একটি পোশাক কারখানায় কাজ করা অবস্থায় চীন থেকে কিছু বিদেশি বায়ারের সাথে চেং নাং কারখানায় ঘুরতে আসেন। তখন অন্তরাকে দেখে ভালো লেগে যায় তার। তিন মাস প্রেমের সম্পর্কের পর পরিবারের সম্মতি নিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করে অন্তরাকে বিয়ে করেন চেং নাং। 



তিনি আরও জানান, গত ৫ মাস আগে অন্তরার সাথে তার আগের স্বামীর ডিভোর্স হয় এবং ৯ বছর বয়সী একটি মেয়েও রয়েছে অন্তরার। তবে এসব বিষয় খুব সহজ ভাবেই মেনে নিয়েছে চেং নাং। ইসলাম ধর্ম গ্রহণ করে চলতি বছরের সেপ্টেম্বরের ২২ তারিখে বিয়ে করেছেন অন্তরাকে।



এ বিষয়ে চীনের হুনান শহরের যুবক চেং নাং বলেন, অন্তরাকে প্রথম দেখে আমার ভীষণ ভালো লেগে যায়। পরে তার সাথে আমি যোগাযোগের মাধ্যম খুঁজতে থাকি। এক পর্যায়ে অন্তরার ফেসবুক আইডি সংগ্রহ করে তাকে ম্যাসেজ পাঠাই। সেই থেকে আমাদের সম্পর্কের শুরু। অন্তরার অতীতে কি হয়েছে না হয়েছে সেটা নিয়ে আমার কোনো অভিযোগ নেই। ভিসার কাজ শেষে অন্তরাকে নিয়ে চীনে চলে যাবো।