সব সময় সব খানে


শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬

১৫ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
১৫ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সিরাজগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিলের পর চার পুলিশ সদস্য প্রত্যাহার

>> ভাঙ্গায় ট্রাকভর্তি ২৫০ বস্তা সার জব্দ: ডিলার আটক

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

আপনি পড়ছেন : সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে ১৭ কেজি গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার


ওয়াসিম শেখ, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

eshomoy.com || 2025-04-17 17:17
সিরাজগঞ্জে ১৭ কেজি গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার
গ্রেফতারকৃত আসামি

সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম থানাধীন গোলচত্বর নামক স্থান থেকে ১৭ কেজি গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১২ ।

গ্রেফতারকৃত আসামীরা হলেন মোঃ আবুল হাসান পূর্বনাম শ্রী প্রান্তনাথ (২৭), চট্রগ্রাম জেলার পটিয়া থানার জিরি গ্রামের শ্রী সুনীল চন্দ্রনাথের ছেলে, বর্তমানে হবিগঞ্জ জেলার মাধবপুর থানার রসুলপুর গ্রামের বাসিন্দা ও মোঃ আশরাফুল ইসলাম (৩৪), নওগাঁ জেলার ধামইরহাট থানার মোরোলো আজাপাড়া গ্রামের মৃত নুরুল ইসলাম ছেলে।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বেলা ১২ টায় লিখিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১২, সদর কোম্পানীর মিডিয়া অফিসার মোঃ উসমান গণি।

প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানানো হয় র‌্যাবের গোয়েন্দা শাখার সহযোগিতায় রাত্রী ৪.২০ ঘটিকায় র‌্যাব-১২, সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার যমুনা সেতু পশ্চিম থানাধীন গোলচত্বর এলাকায় পাকা রাস্তার উপর একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১৭ কেজি গাঁজাসহ ২ জন মাদক কারবারীকে গ্রেফতার করেছে। এছাড়াও তাদের সাথে থাকা গাঁজা ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ২টি মোবাইল ফোন জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামিদ্বয় দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে নেশা জাতীয় মাদকদ্রব্য গাঁজা দেশের বিভিন্ন প্রান্ত থেকে সংগ্রহ করে বিভিন্ন জেলায় ক্রয় বিক্রয় করে আসছিল।

গ্রেফতারকৃত আসামিদ্বয়ের বিরুদ্ধে যমুনা সেতু পশ্চিম থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দা

য়ের করা হয়েছে।