সব সময় সব খানে


শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬

১৫ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
১৫ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সিরাজগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিলের পর চার পুলিশ সদস্য প্রত্যাহার

>> ভাঙ্গায় ট্রাকভর্তি ২৫০ বস্তা সার জব্দ: ডিলার আটক

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

আপনি পড়ছেন : সিরাজগঞ্জ

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি


ওয়াসিম সেখ, সিরাজগঞ্জ প্রতিনিধি

eshomoy.com || 2026-10-28 20:52
যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি
বৃক্ষরোপণ

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জ সদর উপজেলা শাখার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৫টায় সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের পাইকপাড়া এলাকায় বিসিক শিল্প পার্ক চত্বরে এ কর্মসূচির উদ্বোধন করেন সদর উপজেলা যুবদলের সভাপতি গোলাম কিবরিয়া বরাত।

কর্মসূচির অংশ হিসেবে বিসিক শিল্প পার্ক এলাকায় নিমসহ বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন যুবদলের নেতাকর্মীরা। পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়।

এ সময় নেতাকর্মীরা বলেন, বৃক্ষ মানুষের জীবন ও পরিবেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। গাছ পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি বায়ুদূষণ কমাতে, তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে এবং জীববৈচিত্র্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে বৃক্ষরোপণকে গুরুত্ব দেওয়া হয়েছে। শুধু চারা রোপণ নয়, রোপণ করা গাছগুলোর পরিচর্যা ও সুরক্ষা নিশ্চিত করাও প্রয়োজন।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সদর উপজেলা যুবদলের দপ্তর সম্পাদক ও কালিয়া হরিপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান দবির, সদর উপজেলা যুবদলের প্রচার সম্পাদক আরিফ, সদস্য হামিদুল ইসলাম, সয়দাবাদ ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম রফিক, সদস্য নাজিম উদ্দিনসহ স্থানীয় যুবদলের নেতাকর্মীরা।

বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে পরিবেশ রক্ষায় সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে তরুণদের সম্পৃক্ত করার প্রত্যাশা ব্যক্ত করেন আয়োজকরা।