সব সময় সব খানে


সোমবার, জুলাই ২৭, ২০২৬

১২ শ্রাবণ ১৪৩৩

সব সময় সব খানে!
সোমবার, জুলাই ২৭, ২০২৬
১২ শ্রাবণ ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সিরাজগঞ্জে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নারী গুরুতর আহত, ঢাকায় রেফার্ড

>> সিরাজগঞ্জে বাস চালককে জরিমানা করায় সড়ক অবরোধে বাজার স্টেশনে তীব্র যানজট

>> বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) অনুমতি ছাড়াই রায়গঞ্জে চলছে ‘মিনি পেট্রোল পাম্প

>> মাত্র এক হাজার টাকার বিরোধে যুবককে হত্যা মামলার মূল আসামি শাহীন গ্রেফতার

>> ফরিদপুরে মামুনুল হকের আগমন উপলক্ষে বাংলাদেশ খেলাফত মজলিসের সমন্বয় সভা অনুষ্ঠিত

>> এনায়েতপুর দুটি হত্যা মামলায় প্রভাবশালীদের অব্যাহতিতে বিতর্ক

>> সবুজ সিরাজগঞ্জ গড়ার প্রত্যয়ে সাত্তার ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

>> দিনাজপুর সীমান্তে ৯ নারীকে পুশ-ইনের চেষ্টা, বাধা দিল বিজিবি

>> মাদকের চালান টাকার বিনিময়ে ছেড়ে দেওয়ার অভিযোগে: হাতীবান্ধার চার পুলিশ কর্মকর্তা ক্লোজড

>> ফরিদপুরের ভাঙ্গায় নবযোগদানকৃত টিএইচ আই'র সাথে চিকিৎসক সমিতির সৌজন্য সাক্ষাৎ

আপনি পড়ছেন : সিরাজগঞ্জ

পেট্রোল পাম্প মালিক-ট্যাংলরি শ্রমিক ধর্মঘট উত্তরাঞ্চলের ১৬ টি জেলায় জ্বালানি তেল উত্তোলন বন্ধ।


মোঃজুবায়ের হাসান

eshomoy.com || 2025-02-09
পেট্রোল পাম্প মালিক-ট্যাংলরি শ্রমিক ধর্মঘট  উত্তরাঞ্চলের ১৬ টি জেলায় জ্বালানি তেল উত্তোলন বন্ধ।

 বিনা নোটিশে 'সওজ' কর্তৃপক্ষ  বগুড়া-নগরবাড়ী মহাসড়কের পাশে জ্বালানী তেলের পাম্পে উচ্ছেদ অভিযান শুরু করায় এর প্রতিবাদে শাহজাদপুরের বাঘাবাড়ীস্থ উত্তরবঙ্গ ট্যাংলরি সমবায় শ্রমিক ইউনিয়ন ও উত্তরবঙ্গ পাম্প মালিকরা ধর্মঘট শুরু করেছে। তারা বিপিসি'র বাঘাবাড়ী জ্বালানী তেলের ডিপো পদ্মা, মেঘনা ও যমুনা থেকে সব ধরনের তেল উত্তোলন বন্ধ ও উত্তরাঞ্চলের ১৬ জেলায় সরবরাহ বন্ধ রেখেছে। ফলে স্থবির হয়ে পড়েছে  বাঘাবাড়ি নৌ-বন্দরস্থ বিপিসি'র ৩টি ওয়েল ডিপো। 


৫ ফেব্রুয়ারি বুধবার সকাল আটটা থেকে জ্বালানি তেল উত্তোলন ও সরবরাহ বন্ধ রেখে পাম্প মালিক ও ট্যাংকলরি শ্রমিকেরা এ ধর্মঘট শুরু করে। উত্তরবঙ্গ ট্যাংকলরি সমবায়  শ্রমিক ইউনিয়নের সভাপতি মো: আজিজুল ইসলাম জানান, সড়ক ও জনপথ অধিদপ্তর বগুড়ার আদমদীঘি উপজেলায় বিনা নোটিশে ২টি পেট্রোল পাম্প উচ্ছেদ ও রাস্তা বন্ধ করে দেয়ার প্রতিবাদে উত্তরাঞ্চল পেট্রোল পাম্প মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়ন অনির্দিষ্টকালের এ ধর্মঘট শুরু করেছে। 


উল্লেখ্য, সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ি নৌ-বন্দরে স্থাপিত বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের ৩টি তেল বিপনন কেন্দ পদ্মা, যমুনা ও মেঘনার ওয়েল ডিপো থেকে উত্তরাঞ্চলের ১৬ জেলায় সব ধরনের জ্বালানি তেল সরবরাহ হয়ে থাকে। এ ধর্মঘট শুরু হওয়ায় উত্তরাঞ্চলবাসীর ওপর এর সরাসরি নেতিবাচক প্রভাব পড়ার আশংকা করছেন বিজ্ঞমহল।