সব সময় সব খানে


রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

২৯ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে ডাম্পট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ২


মো. জুবায়ের হাসান, শাহজাদপুর উপজেলা প্রতিনিধি

eshomoy.com || 2024-11-17
সিরাজগঞ্জে ডাম্পট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ২

সিরাজগঞ্জের শাহজাদপুরে ডাম্পট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে চালকসহ ২ জন নিহত হয়েছেন। 


শনিবার (১৬ নভেম্বর) শাহজাদপুরের গাড়াদহ পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


নিহতরা হলেন- শাহজাদপুর উপজেলার কায়েমপুর ইউনিয়নের বনগ্রামের দুলাল সেখের ছেলে অটোরিকশা চালক আরিফুল ইসলাম সুজন সেখ (২৮) ও যাত্রী জামিরতা গ্রামের মানিক মিয়ার ছেলে বাহাদুর মিয়া (৩০)।


হাটিকুমরুল হাইওয়ে থানার এসআই মাসুদুর ফাহিম জানান, শনিবার বিকেলে একটি সিএনজি অটোরিকশা যাত্রী নিয়ে শাহজাদপুর থেকে হাটিকুমরুল গোলচত্বরে দিকে যাচ্ছিলেন। সিএনজিটি শাহজাদপুরের গাড়াদহ পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে একটি ডাম্পট্রাকের সঙ্গে মুখে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজির চালক ও এক যাত্রী নিহত হন।


তিনি আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রাক ও অটোরিকশা জব্দ করে। তবে ট্রাকের চালক পালিয়ে গেছে। নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে তিনি  নিহতদের পরিবারকে সমবেদনা জানান এবং আহতদের খোঁজখবর নেন।


এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা মহাসড়কে যানবাহনের বেপরোয়া গতি নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।