১লা জুলাই রাত ০১.৫৫ মিনিটের সময় র্যাব-১২ সদর কোম্পানির একটি আভিযানিক দল র্যাব-১৪ ও র্যাব হেডকোয়ার্টারের গোয়েন্দা তথ্যের উপর ভিত্তি করে শেরপুর জেলার সদর থানাধীন লক্ষীডাঙ্গী এলাকায় অভিযান পরিচালনা করে বগুড়া জেলার শাজাহানপুর থানার খুনসহ ডাকাতি মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি মোঃ শফিকুল ইসলাম (৩৪) গ্রেফতার করে। সে সময় মোবাইল জব্দ করা।
গ্রেফতারকৃত আসামি মোঃ শফিকুল ইসলাম (৩৪) সিরাজগঞ্জ সদর থানা সরাইচন্ডি গ্রামের ইউনুস আলীর ছেলে ।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য সিরাজগঞ্জ জেলার সদর থানার অফিসার ইনচার্জ এর নিকট সোপর্দ করা
হবে।