সব সময় সব খানে


সোমবার, জুলাই ২৭, ২০২৬

১২ শ্রাবণ ১৪৩৩

সব সময় সব খানে!
সোমবার, জুলাই ২৭, ২০২৬
১২ শ্রাবণ ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সিরাজগঞ্জে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নারী গুরুতর আহত, ঢাকায় রেফার্ড

>> সিরাজগঞ্জে বাস চালককে জরিমানা করায় সড়ক অবরোধে বাজার স্টেশনে তীব্র যানজট

>> বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) অনুমতি ছাড়াই রায়গঞ্জে চলছে ‘মিনি পেট্রোল পাম্প

>> মাত্র এক হাজার টাকার বিরোধে যুবককে হত্যা মামলার মূল আসামি শাহীন গ্রেফতার

>> ফরিদপুরে মামুনুল হকের আগমন উপলক্ষে বাংলাদেশ খেলাফত মজলিসের সমন্বয় সভা অনুষ্ঠিত

>> এনায়েতপুর দুটি হত্যা মামলায় প্রভাবশালীদের অব্যাহতিতে বিতর্ক

>> সবুজ সিরাজগঞ্জ গড়ার প্রত্যয়ে সাত্তার ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

>> দিনাজপুর সীমান্তে ৯ নারীকে পুশ-ইনের চেষ্টা, বাধা দিল বিজিবি

>> মাদকের চালান টাকার বিনিময়ে ছেড়ে দেওয়ার অভিযোগে: হাতীবান্ধার চার পুলিশ কর্মকর্তা ক্লোজড

>> ফরিদপুরের ভাঙ্গায় নবযোগদানকৃত টিএইচ আই'র সাথে চিকিৎসক সমিতির সৌজন্য সাক্ষাৎ

আপনি পড়ছেন : ফরিদপুর

ফরিদপুরে মামুনুল হকের আগমন উপলক্ষে বাংলাদেশ খেলাফত মজলিসের সমন্বয় সভা অনুষ্ঠিত


মো. সাখাওয়াত হোসেন, ডিস্ট্রিক করেসপন্ডেন্ট::

eshomoy.com || 2026-07-25
ফরিদপুরে মামুনুল হকের আগমন উপলক্ষে বাংলাদেশ খেলাফত মজলিসের সমন্বয় সভা অনুষ্ঠিত

বাংলাদেশ খেলাফত মজলিসের আমিরে মজলিস আল্লামা মামুনুল হকের সদরপুর আগমন উপলক্ষে আয়োজিত নাগরিক সমাবেশ সফল করার লক্ষ্যে ফরিদপুরের সদরপুরে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। গত ‌শনিবার অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত মজলিস ফরিদপুর জেলা সভাপতি মাওলানা আমজাদ হোসেন।

সভায় আল্লামা মামুনুল হকের আগমন উপলক্ষে অনুষ্ঠিতব্য নাগরিক সমাবেশ সুষ্ঠু, সফল ও শৃঙ্খলভাবে বাস্তবায়নের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। এ সময় সমাবেশের সার্বিক প্রস্তুতি, সাংগঠনিক সমন্বয়, দায়িত্ব বণ্টন এবং করণীয় বিষয়ে দায়িত্বশীল নেতৃবৃন্দ মতবিনিময় করেন।

বক্তারা বলেন, নাগরিক সমাবেশ সফল করতে সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে দায়িত্ব পালন করতে হবে। তারা সমাবেশে সর্বস্তরের মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে নেতাকর্মীদের আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান।

সভায় উপস্থিত ছিলেন, বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও ফরিদপুর জেলা সভাপতি মাওলানা আমজাদ হোসেন, কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও সহ-সভাপতি মাওলানা মিজানুর রহমান মোল্লা, সহ-সভাপতি মাওলানা সুবাহান মাহমুদ, জেলা সেক্রেটারি মুফতি আবু নাসির আইয়ুবী, সাংগঠনিক সম্পাদক মাওলানা মিজানুর রহমান, জেলা নির্বাহী সদস্য মাওলানা দেলোয়ার হোসেন, জেলা যুব মজলিসের সম্পাদক মাওলানা ফরহাদ হোসেন, সদরপুর উপজেলা সভাপতি মাওলানা সাদেকুর রহমান সিদ্দিকী, উপজেলা সেক্রেটারি মুফতি মামুনুর রশিদ, ভাঙ্গা উপজেলা সভাপতি মাওলানা হাফিজুর রহমান, উপজেলা সেক্রেটারি হাফেজ, ক্বারী ওয়ালিউল্লাহ, বোয়ালমারী উপজেলা সেক্রেটারি মাওলানা আবু বকর সিদ্দিকীসহ জেলা, উপজেলা যুব মজলিস ও ছাত্র মজলিসের নেতৃবৃন্দগণ।