সব সময় সব খানে


শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬

১৫ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
১৫ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সিরাজগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিলের পর চার পুলিশ সদস্য প্রত্যাহার

>> ভাঙ্গায় ট্রাকভর্তি ২৫০ বস্তা সার জব্দ: ডিলার আটক

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

আপনি পড়ছেন : ফরিদপুর

সাপ মারলেই ৫০ হাজার টাকা পুরস্কার ঘোষণা আ'লীগ নেতার


ফরিদপুর অফিস::

eshomoy.com || 2024-06-21
সাপ মারলেই ৫০ হাজার টাকা পুরস্কার ঘোষণা আ'লীগ নেতার

সারা দেশের ন্যায় ফরিদপুরেও রাসেল ভাইপার সাপের আতংক মানুষের মাঝে বিরাজ করছে। বিশেষ করে চরাঞ্চলের বিভিন্ন স্থানে দেখা দিয়েছে এই সাপের আনাগোনা। সেইসঙ্গে এর প্রতিষেধক না থাকায় সবার মাঝেই আতংক বিরাজ করছে।

তাই মানুষের জীবন রক্ষার্থে রাসেল ভাইপার মারলে ৫০ হাজার টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দেওয়া হয়।

বৃহস্পতিবার (২০ জুন) সন্ধ্যায় জেলা আওয়ামী লীগের এক সভায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ্ মো. ইশতিয়াক আরিফ তার বক্তব্যের এক পর্যায়ে রাসেল ভাইপার সাপ নিয়ে এ পুরস্কার দেওয়ার ঘোষণা দেন।

সাধারণ সম্পাদক তার বক্তব্যে বলেন, ফরিদপুরে বিভিন্ন স্থানে বিশেষ করে চরাঞ্চলে রাসেল ভাইপার সাপের আনাগোনা দেখা দিয়েছে। সাপের ভয়ে ক্ষেতে কাজ করতে যাচ্ছে না শ্রমিকরা। সবার মাঝেই আতঙ্ক বিরাজ করছে। ফরিদপুর কোতয়ালী এলাকায় কেউ যদি রাসেল ভাইপার সাপ মারতে পারেন তাহলে তাকে ৫০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে। এই সাপ থেকে মানুষকে রক্ষা করার চেষ্টা করি আমরা। এ কারণেই এ ঘোষণা দেওয়া হলো। যত জন যে কয়টি সাপ মারতে পারবে তাদের প্রত্যেককে সাপ প্রতি ৫০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে।

এর আগে বিকেলে শহরের রাসেল স্কয়ারে জেলা আ'লীগের কার্যালয়ে আ'লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে প্রস্তুতি সভার আয়োজন করে ফরিদপুর জেলা আ'লীগ।

এসময় আরো উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা সংসদ সদস্য ঝর্ণা হাসান, জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক সহ জেলা আওয়ামী লীগের বিভিন্ন নেতৃবৃন্দ প্রমুখ।