সব সময় সব খানে


রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

২৯ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : ফরিদপুর

এমপি নিক্সনের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে ভাঙ্গায় সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল


মো. সাখাওয়াত হোসেন, ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট::

eshomoy.com || 2024-06-09
এমপি নিক্সনের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে ভাঙ্গায় সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল

ফরিদপুরের ভাঙ্গায় ফরিদপুর -৪ আসনের সাংসদ মজিবর রহমান চৌধুরী নিক্সনের বিরুদ্ধে ফরিদপুর জেলা আওয়ামী লীগের নেতা সাইফুল ইসলাম নিলু কতৃক কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে এক সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সন্ধ্যা ৬টায় ভাঙ্গা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এমপি নিক্সন চৌধুরী সমর্থিত নেতা- কর্মীদের বক্তব্য শেষে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। 

উপজেলা চেয়ারম্যান এস. এম. হাবিবুর রহমানের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন, ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান শাহাদাত হোসেন। তিনি তার বক্তব্যে বলেন, নিলু পাগলাকে পাগলা গারদে ভরা হবে। তিনি আরও বলেন, এমপি নিক্সন চৌধুরী পাহাড় সমতুল্য আর কোথায় নিলু। তিনি বলেন, নিলু মিয়া কাকে নিয়ে মন্তব্য করেন? আপনি কি তার সমকক্ষ? তিনি আল্টিমেটাম দিয়ে বলেন, নিলু যদি তার বক্তব্য প্রত্যাহার না করে আমাদের নেতা- কর্মীদের নিয়ে ফরিদপুর গিয়ে তাকে যেখানে পাওয়া যাবে প্রতিরোধ করা হবে।

এ সময় আরও বক্তব্য দেন জেলা আ'লীগের শ্রম বিষয়ক সম্পাদক ফাইজুর রহমান। তিনি বলেন, সম্প্রতি ফরিদপুরে প্রেসক্লাবে এক সভায় অম্বিকাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম নিলু মাননীয় সংসদ সদস্য মজিবর রহমান চৌধুরীকে জড়িয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেন। যদি ৩ দিনের মধ্যে নিলু তার বক্তব্য প্রত্যাহার না করেন তাহলে ফরিদপুর শহরে গিয়ে প্রতিবাদ করা হবে।  

এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান কাওসার ভূইয়া, ইউপি চেয়ারম্যান আলমগীর মাতুব্বর, খোকন, বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক আবু জাফর মুন্সি, পৌরসভার প্যানেল চেয়ারম্যান আইয়ুব আলী, বিভিন্ন নেতৃবৃন্দ সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ।

সংবাদ সম্মেলন শেষে নেতাকর্মীরা এক বিক্ষোভ মিছিল সমাবেশ করে। মিছিলটি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে নানা শ্লোগান দিয়ে বঙ্গবন্ধু চত্বরে গিয়ে এক সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে শেষ হয়।