সব সময় সব খানে


শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬

১৫ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
১৫ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সিরাজগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিলের পর চার পুলিশ সদস্য প্রত্যাহার

>> ভাঙ্গায় ট্রাকভর্তি ২৫০ বস্তা সার জব্দ: ডিলার আটক

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

আপনি পড়ছেন : সারাদেশ

রোহিঙ্গা ইস্যুতে ঝুঁকির মুখে ইসির তথ্যভান্ডার


আয়াত, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2026-10-30
রোহিঙ্গা ইস্যুতে ঝুঁকির মুখে ইসির তথ্যভান্ডার

রোহিঙ্গা ইস্যুতে ঝুঁকির মুখে ইসির তথ্যভান্ডার

বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও ভোটার তালিকার তথ্যভান্ডারের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। ভুয়া পরিচয় ও জাল কাগজপত্র ব্যবহার করে রোহিঙ্গাদের ভোটার হওয়ার চেষ্টার অভিযোগ সামনে আসায় এ উদ্বেগ আরও বেড়েছে।

নির্বাচন কমিশনের (ইসি) কাছে থাকা প্রায় ১৩ কোটি নাগরিকের তথ্যভান্ডারের নিরাপত্তা নিশ্চিত করা এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সম্প্রতি কক্সবাজার সদর উপজেলায় ভোটার হতে গিয়ে দুই রোহিঙ্গা আটক হওয়ার ঘটনা সামনে এসেছে। এর আগে ঢাকার ধানমন্ডিতেও একই ধরনের ঘটনা ঘটেছে।

ইসি কর্মকর্তারা জানিয়েছেন, রোহিঙ্গাদের অবৈধভাবে ভোটার হওয়া ঠেকাতে জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের সংরক্ষিত বায়োমেট্রিক তথ্যভান্ডার ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে। এ তথ্যভান্ডারের সঙ্গে ভোটার নিবন্ধনের সময় নেওয়া আঙুলের ছাপ মিলিয়ে সন্দেহজনক নিবন্ধন শনাক্ত করার পরিকল্পনা রয়েছে।

এদিকে কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি ও চট্টগ্রামের ৩২টি উপজেলায় ভোটার নিবন্ধনের ক্ষেত্রে বিশেষ যাচাই-বাছাই ব্যবস্থা চালু রয়েছে। তবে রোহিঙ্গারা দেশের অন্যান্য এলাকায় গিয়েও ভোটার হওয়ার চেষ্টা করায় নজরদারি বাড়ানোর প্রয়োজন দেখা দিয়েছে।