সব সময় সব খানে


শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬

১৫ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
১৫ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সিরাজগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিলের পর চার পুলিশ সদস্য প্রত্যাহার

>> ভাঙ্গায় ট্রাকভর্তি ২৫০ বস্তা সার জব্দ: ডিলার আটক

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

আপনি পড়ছেন : ফরিদপুর

ভাঙ্গায় ট্রাকভর্তি ২৫০ বস্তা সার জব্দ: ডিলার আটক


ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:

eshomoy.com || 2026-10-29
ভাঙ্গায় ট্রাকভর্তি ২৫০ বস্তা সার জব্দ: ডিলার আটক


ফরিদপুরের ভাঙ্গায় ট্রাকভর্তি ২৫০ বস্তা ডিএপি সারসহ এ,কে,এম ইলিয়াছ হাওলাদার (৬০) নামে এক সার ডিলারকে আটক করেছে পুলিশ। জব্দ করা সারের বাজারমূল্য ২ লাখ ৬২ হাজার ৫০০ টাকা। বুধবার (২৮ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার মালিগ্রাম ব্রিজের নিচ থেকে তাঁকে আটক করা হয়।

আটক ইলিয়াছ হাওলাদার উপজেলার চান্দ্রা ইউনিয়নের গোয়ালদী গ্রামের বাসিন্দা। তিনি ওই এলাকায় সার ডিলার হিসেবে ব্যবসা পরিচালনা করেন।

ভাঙ্গা থানা পুলিশ ও উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, বুধবার রাতে ডিলারের গোডাউন থেকে ২৫০ বস্তা ডিএপি সার ট্রাকে করে অন্যত্র নিয়ে যাওয়া হচ্ছিল। বিষয়টি স্থানীয় লোকজনের নজরে এলে তাঁরা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন। খবর পেয়ে ভাঙ্গা থানার এসআই ইকবালের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে সারবোঝাই ট্রাকসহ ডিলারকে আটক করে।

ভাঙ্গা থানার অফিসার  ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরে ২৫০ বস্তা ডিএপি সার, সারবোঝাই ট্রাক ও সংশ্লিষ্ট ডিলারকে আটক করা হয়। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ভাঙ্গা উপজেলা কৃষি কর্মকর্তা মোল্লা মামুন বলেন, ভাঙ্গা উপজেলা থেকে যেন এক বস্তা সারও বাইরে যেতে না পারে, সে জন্য সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় চান্দ্রা ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে ইলিয়াছ হাওলাদারের দোকান থেকে সার অন্যত্র নিয়ে যাওয়ার খবর পাওয়া যায়। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে অতিরিক্ত কৃষি কর্মকর্তা কাজী রমজান আলীকে ঘটনাস্থলে পাঠানো হয়। পরে উপজেলা প্রশাসন ও থানা পুলিশের সহযোগিতায় ২৫০ বস্তা সার জব্দ করে সংশ্লিষ্ট ডিলারকে থানায় সোপর্দ করা হয়।

তিনি আরও জানান, কৃষি উপকরণের সরবরাহ ও বিতরণব্যবস্থা স্বাভাবিক রাখতে এবং সার যাতে নির্ধারিত ব্যবস্থার বাইরে চলে না যায়, সে বিষয়ে কৃষি বিভাগ সতর্ক রয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট ডিলারের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান তিনি।