ফরিদপুর জেলা আ'লীগের শ্রম বিষয়ক সম্পাদক ও ভাঙ্গা উপজেলা আ'লীগের সাবেক সাধারন সম্পাদক মো. ফাইজুর রহমানের নামে অনলাইন ভিত্তিক রাজধানী টেলিভিশন তৃতীয় চোখ ক্রাইম রিপোর্ট নামে একটি অনলাইন টেলিভিশনে মিথ্যা, বানোয়াট, অশ্লীল ও কুরুচিপূর্ণ রাজনৈতিক শিষ্টাচার বর্জিত ভিডিও এবং বক্তব্য প্রকাশের প্রতিবাদে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
শুক্রবার (১৪ জুন) বিকেলে ভাঙ্গা উপজেলার উকিল লাইব্রেরীতে উপজেলা আ'লীগ, স্বেচ্চাসেবক লীগ, যুবলীগ ও ছাত্রলীগের উদ্যেগে এ সংবাদ সন্মেলন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মো. ফাইজুর রহমান এক লিখিত বক্তব্যে বলেন, আমি গত ২৫বছর ভাঙ্গা উপজেলার আ'লীগের সাধারন সম্পাদক ছিলাম, বার বার নির্বাচিত শ্রমিক নেতা ছিলাম, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্ব পালন করেছি, অসহায় এবং গরীব মানুষের সেবা করেছি এবং এখনও করছি। আমি অন্যায়ের সাথে কখনও মাথানত করিনা, অন্যায়কে প্রশ্রয় দেইনা বলে কিছু অসাধু লোক আমার সুনামকে ক্ষুন্ন করার জন্য আমার সম্পর্কে মিথ্যা, বানোয়াট, আমার কন্ঠ এডিট করে সমাজে আমাকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করছে। এতে আমার সুনাম ক্ষুন্ন হয়েছে বলে আমি মনে করি। আমি এর তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাই।
তিনি আরো জানান, ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের ব্রামনকান্দা গ্রামের সালমান মুন্সী (তুহিন) দীর্ঘদিন ধরে মাদক হিরোইন এবং জমির দালালি করে বিভিন্ন মানুষকে হয়রানি করেছেন। অনেকের অভিযোগের কারণে আমি মিমাংসার জন্য সালমান মুন্সী তুহিনের কাছে গেলে সে অনেক সময় আমার উপর ক্ষিপ্ত হয়ে একবার আমার নাম একটি গুম কেচ দেন। এরপরে আমি (সাংবাদিক) আপনাদের নিয়ে সংবাদ সন্মেলন করি এবং আপনাদের সহযোগিতায় এবং পুলিশ প্রশাসন সেই গুম হওয়া মুন্সী সালমানকে গ্রেফতার করেন। পরবর্তীতে আমি মামলা থেকে অব্যহতি পাই। এবারও আমি আপনাদের কাছে (সাংবাদিক) ভাইদের কাছে বিচার দিলাম। যারা এই কাজের সাথে এবং এই ষড়যন্ত্রের সাথে জড়িত তাদের শাস্তির দাবী জানাচ্ছি।
উক্ত বিষয়ে সালমান মুন্সীকে ফোন করে জানতে চাওয়া হলে ফোনে তিনি জানান, সকল অভিযোগ নাকচ করে বলেন, এই সকল অভিযোগ ভিত্তিহীন। আমি কোন মাদক করাবারের সাথে যুক্ত না। আমার পরিবারের কোন সদস্য মোটরসাইকেল ব্যবসায় যুক্ত নেই। এছাড়াও আমি কোন ডিজিটাল ডিভাইস বা এপ্লিকেশন ব্যবহার করি না ।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, ফরিদপুর জেলা আ'লীগের শ্রম বিষয়ক ও সাবেক ভাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. ফাইজুর রহমান, ভাঙ্গা উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক সি.এম শামীম, ভাঙ্গা উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক রাজিবুল হাসান (বাবু), পৌর যুবলীগের সভাপতি, মো. শফিউল ইসলাম, ভাঙ্গা উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. সাইফুল আলম সোহাগ, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, মো. নাসির উদ্দীন খান লিওন,আবুল কাসেম শেখ, মো. কালাম মিয়া, ছাত্রলীগ, যুবলীগের নেত্ববৃন্দ সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।