ফরিদপুরের ভাঙ্গায় ২০২৩-২০২৪ অর্থ বছরে মৎস্য অধিদপ্তরাধীন দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় (৩য় ধাপে) ভাঙ্গা উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে উম্মুক্ত ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে পোনা মাছ অবমুক্ত করা হয়েছে।
বুধবার সকাল সারে ১১টায় ভাঙ্গা উপজেলার কুমার নদের হাসামদিয়া, ঘারুয়া ও হামিরদী এলাকায় ৬১ কেজি শিং, ৬০৬ কেজি রুই, কাতলা, মৃগেল মাছের পোনা সহ মোট ৬৬৭ কেজি পোনা মাছ অবমুক্ত করা হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা দেবলা চক্রবর্ত্তীর সার্বিক তত্তাবধানে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিএম কুদরত-এ খুদার সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে এতে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা মৎস্য কর্মকর্তা প্রশান্ত কুমার সরকার।
এছাড়াও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোমিনুর রহমান, এলজিআরডি কর্মকর্তা মো. শাহ আলম, জনস্বাস্থ্য প্রকৌশলী আমজাদ হোসেন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা রবিন বিশ্বাস, মাঠ সহায়ক কর্মী ইশতিয়াক আহমেদ অন্তর, সুস্মিতা ধর, সঞ্জিত মালো সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।