সব সময় সব খানে


সোমবার, জুলাই ২৭, ২০২৬

১২ শ্রাবণ ১৪৩৩

সব সময় সব খানে!
সোমবার, জুলাই ২৭, ২০২৬
১২ শ্রাবণ ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সিরাজগঞ্জে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নারী গুরুতর আহত, ঢাকায় রেফার্ড

>> সিরাজগঞ্জে বাস চালককে জরিমানা করায় সড়ক অবরোধে বাজার স্টেশনে তীব্র যানজট

>> বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) অনুমতি ছাড়াই রায়গঞ্জে চলছে ‘মিনি পেট্রোল পাম্প

>> মাত্র এক হাজার টাকার বিরোধে যুবককে হত্যা মামলার মূল আসামি শাহীন গ্রেফতার

>> ফরিদপুরে মামুনুল হকের আগমন উপলক্ষে বাংলাদেশ খেলাফত মজলিসের সমন্বয় সভা অনুষ্ঠিত

>> এনায়েতপুর দুটি হত্যা মামলায় প্রভাবশালীদের অব্যাহতিতে বিতর্ক

>> সবুজ সিরাজগঞ্জ গড়ার প্রত্যয়ে সাত্তার ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

>> দিনাজপুর সীমান্তে ৯ নারীকে পুশ-ইনের চেষ্টা, বাধা দিল বিজিবি

>> মাদকের চালান টাকার বিনিময়ে ছেড়ে দেওয়ার অভিযোগে: হাতীবান্ধার চার পুলিশ কর্মকর্তা ক্লোজড

>> ফরিদপুরের ভাঙ্গায় নবযোগদানকৃত টিএইচ আই'র সাথে চিকিৎসক সমিতির সৌজন্য সাক্ষাৎ

আপনি পড়ছেন : ফরিদপুর

শরিফাবাদ হাইস্কুল এন্ড কলেজ পরিদর্শনে ভাঙ্গা মাধ্যমিক শিক্ষা অফিসার


মো. সাখাওয়াত হোসেন, ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট::

eshomoy.com || 2024-06-06
শরিফাবাদ হাইস্কুল এন্ড কলেজ পরিদর্শনে ভাঙ্গা মাধ্যমিক শিক্ষা অফিসার

ফরিদপুরের ভাঙ্গায় শরিফাবাদ হাই স্কুল এন্ড কলেজ পরিদর্শন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জালাল উদ্দীন। পরিদর্শন শেষে শিক্ষা প্রতিষ্ঠানটির বিষয়ে শিক্ষা কর্মকর্তাগণ সন্তোষজনক বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

বৃহস্পতিবার (৬জুন) দুপুর ১২টায় শরিফাবাদ হাই স্কুল এন্ড কলেজ পরিদর্শন করা হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন। 

উপজেলার ঘারুয়া ইউনিয়নে অবস্থিত শরিফাবাদ হাই স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত প্রাক-নির্বাচনী পরীক্ষা ও নতুন কারিকুলাম বিস্তরণ বাস্তবায়ন বিষয়ে শ্রেণি কার্যক্রম পরিদর্শন করেন ভাঙ্গা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জালাল উদ্দীন। 

এসময় উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক  মো. শাখাওয়াত বিশ্বাস,

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার প্রহলাদ বিশ্বাস, সহকারী প্রধান শিক্ষক সুবোধ মালো সহ অন্যান্য শিক্ষকগণ ও শিক্ষার্থীবৃন্দ। 

এবিষয়ে ভাঙ্গা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ জালাল উদ্দিন এ প্রতিনিধিকে জানান, 'প্রতিষ্ঠানটির পরিবেশ, শিক্ষার্থীদের উপস্থিতি খুব সন্তোষজনক। নতুন কারিকুলাম বাস্তবায়নে শ্রদ্ধেয় শিক্ষকমন্ডলী আন্তরিক রয়েছেন।"