সব সময় সব খানে


রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

২৯ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : ফরিদপুর

ফরিদপুরের ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরহী ২ বন্ধুর মৃত্যু, গুরুতর আহত-১


মো. সাখাওয়াত হোসেন

eshomoy.com || 2024-12-10
ফরিদপুরের ট্রাকের ধাক্কায়  মোটরসাইকেল আরহী ২ বন্ধুর মৃত্যু, গুরুতর আহত-১


ফরিদপুরের ভাঙ্গায় অজ্ঞাত এক ট্রাক চাপায় মো. শাওন (২৫) ও মো. তাজিম(২০) নামের দুই বন্ধুর মৃত্যু হয়েছে, গুরুত্বর আহত হয়েছেন আরেক বন্ধু। এ নিয়ে ভাঙ্গায় গত দুই দিনে ৪ জনের মৃত্যুর ঘটনা ঘটলো। এতে করে স্থানীয় সচেতন মহলের মধ্যে এক আতঙ্ক বিরাজ করছে।


গতকাল সোমবার রাত ৯ টায়  ঢাকা-ভাঙ্গা-খুলনা মহাসড়কের সীমান্তবর্তী এলাকা নারানদিয়া নামক স্থানে এ মর্মান্তিক দূর্ঘটনাটি ঘটে।


নিহতরা হলেন- মো. শাওন, সে ভাঙ্গা উপজেলার পশ্চিম আলগী গ্রামের মরহুম সেন্টু মাতুব্বরের ছেলে, আরেক বন্ধু নগরকান্দা উপজেলার চরযোশরদী ইউনিয়নের আশফরদী গ্রামের হাবিব সরদারের ছেলে তাজিম সরদার এবং অন্যজন গুরুতর আহত ভাঙ্গা উপজেলার বরদিয়া গ্রামের লিটু শেখের ছেলে খালিদ শেখ (১৭)। 


স্থানীয় সূত্রে জানা যায়, ভাঙ্গা উপজেলার মুনসুরাবাদ এলাকা থেকে এরা তিন বন্ধু একটি মোটরসাইকেলে করে পেট্রোল কেনার জন্য জয়বাংলা পেট্রোল পাম্পে যাচ্ছিল। হঠাৎ পিছন থেকে অজ্ঞাত একটি ট্রাক তাদের চাপা দিলে ঘটনাস্থলে তাজিম সরদার নিহত হন, গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে শাওন ও খালিদকে ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে শাওন মাতুব্বরও মারা যান। খালিদের অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। 


এ বিষয়ে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানসিদ জুবায়ের নাদিম জানান, রাত সাড়ে আটটার দিকে সড়ক দুর্ঘটনায় দু'জন নিহত হয়েছে অন্য একজন আহত হয়েছেন। আহত জনকে চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।


এ ঘটনায় ভাঙ্গা হাইওয়ে থানার এসআই আব্দুল্লাহেল বাকি জানান, ভাঙ্গার পাশে নাগারদিয়া নামক স্থানে দূর্ঘটনার সংবাদ পেয়ে দ্রুত ঘটনা স্থলে পৌছাই। ঘটনাস্থলেই একজন এবং হাসপাতাল আনার পথে আরেকজন নিহত হয়েছে, অপরজনকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। 


উল্লেখ্য যে, ভাঙ্গায় গত দুইদিনে মোটরসাইকেল দূর্ঘটনায় ৪ জনের মত্যু হয়েছে। এ নিয়ে স্থানীয় সচেতন মহলের মধ্যে এক হতাশা ও আতঙ্ক  বিরাজ করছে।