নুহ নবীর নৌকা ঘিরে নতুন আবিষ্কারের দাবি, তুরস্কে গবেষকদের অনুসন্ধান
নুহ নবীর মহাপ্লাবনের সময় ব্যবহৃত নৌকার সন্ধান নিয়ে দীর্ঘদিনের রহস্য নতুন করে আলোচনায় এসেছে। তুরস্কের আরারাত পর্বতের কাছে অবস্থিত ডুরুপিনার (Durupinar) নামের নৌকাসদৃশ ভূপ্রাকৃতিক স্থানে নতুন কিছু চিহ্ন পাওয়ার দাবি করেছেন গবেষকরা।
গবেষকদের তথ্যমতে, আধুনিক রাডার প্রযুক্তি ব্যবহার করে ওই স্থানের মাটির নিচে সরলরেখা, কোণাকৃতির গঠন এবং সম্ভাব্য ফাঁকা জায়গার অস্তিত্ব শনাক্ত করা হয়েছে। পাশাপাশি মাটির নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
গবেষক দলটি ২০২৬ সালের জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত সেখানে অনুসন্ধান চালায়। এ সময় ১৬টি স্থানে ড্রিলিং করে ৩৬০টির বেশি মাটির নমুনা সংগ্রহ করা হয়। কিছু নমুনা প্রায় ২০ মিটার গভীরতা থেকেও নেওয়া হয়েছে।
গবেষকদের ধারণা, এসব নমুনার পরীক্ষায় প্রাচীন কাঠ বা জৈব পদার্থের উপস্থিতি সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে। তবে পরীক্ষার ফলাফল এখনো চূড়ান্তভাবে প্রকাশিত হয়নি।