সব সময় সব খানে


শনিবার, অক্টোবর ৩১, ২০২৬

১৬ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
১৬ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সিরাজগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিলের পর চার পুলিশ সদস্য প্রত্যাহার

>> ভাঙ্গায় ট্রাকভর্তি ২৫০ বস্তা সার জব্দ: ডিলার আটক

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

আপনি পড়ছেন : গাজীপুর

গাজীপুরে গ্যাস লিকেজ থেকে আগুন, দগ্ধ একই পরিবারের ৫ জন


আয়াত, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2026-10-29
গাজীপুরে গ্যাস লিকেজ থেকে আগুন, দগ্ধ একই পরিবারের ৫ জন

গাজীপুরে গ্যাস লিকেজের আগুনে দগ্ধ একই পরিবারের ৫ জন

গাজীপুরের কাশিমপুরের সারদাগঞ্জ এলাকায় গ্যাস লিকেজ থেকে সৃষ্ট আগুনে একই পরিবারের পাঁচজন দগ্ধ হয়েছেন। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

দগ্ধ ব্যক্তিরা হলেন রিয়াজুল শেখ, আরিফা বেগম, ফারিয়া, রোজিনা ও এক বছর বয়সী শিশু মো. রহিম।

দগ্ধদের দুপুরের দিকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়। চিকিৎসকদের তথ্য অনুযায়ী, রিয়াজুল শেখের শরীরের প্রায় ৪০ শতাংশ, আরিফা বেগমের ৫ শতাংশ এবং ফারিয়ার ৮ শতাংশ পুড়ে গেছে। অন্যদিকে, রোজিনা ও শিশু রহিমের শরীরের ১ শতাংশের কম পুড়েছে।

দগ্ধদের মধ্যে রিয়াজুল শেখের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। বর্তমানে তাঁদের প্রয়োজনীয় চিকিৎসা ও পর্যবেক্ষণে রাখা হয়েছে।