সব সময় সব খানে


রবিবার, আগস্ট ২৩, ২০২৬

৮ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
রবিবার, আগস্ট ২৩, ২০২৬
৮ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> নকীবদের শপথ গ্রহণ; ফরিদপুরের মুফতি আবু নাসির আইয়ুবীর সাফল্য অর্জন

>> গণভোটের রায় বনাম রাষ্ট্রপতি নির্বাচন: জামায়াতের অবস্থানে কি দ্বিচারিতা?

>> ফুলবাড়ীতে সীমান্তের ১৫ যুবককে ইলেকট্রিক্যাল প্রশিক্ষণ দিল বিজিবি

>> সানন্দবাড়ীতে ৭ কেজি গাঁজাসহ নারী আটক

>> হাতীবান্ধায় নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

>> মীরসরাইয়ে বিপুল পরিমাণ মাদক উদ্ধার: বিশেষ সম্মাননা পেলেন ওসি ফরিদা ইয়াসমিন

>> শীত আসার আগেই কাঞ্চনজঙ্ঘার মোহনীয় রূপে মুগ্ধ পর্যটকরা।

>> ফুলবাড়ীতে বিজিবির অভিযানে ৩ লাখ ৩৬ হাজার টাকার মাদক জব্দ

>> হাতীবান্ধায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

>> ফরিদপুরে ওই যে বর্তমান যুগের লেটেস্ট শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে স্কুলড্রেস, ব্যাগ, জুতা বিতরণ করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আপনি পড়ছেন : গাজীপুর

ফিলিস্তিনে গণহত্যা বন্ধে পূবাইলে বিক্ষোভ


মো: ফয়সাল ভূইয়া(পূবাইল প্রতিনিধি)

eshomoy.com || 2025-04-11 20:23
ফিলিস্তিনে গণহত্যা বন্ধে পূবাইলে বিক্ষোভ



গাজীপুর মহানগরীর পূবাইলে দখলদার ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে, মসজিদুল আকসা পুনরুদ্ধার এবং নির্যাতিত ফিলিস্তিনিদের সমর্থনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।


শুক্রবার জুমার নামাজের পর নগরীর ৪২নং ওয়ার্ড এর হারবাইদ এলাকা কালু মার্কেট মসজিদ প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি করমতলা তালটিয়া প্রদক্ষিণ করে  মীরের বাজার চৌরাস্তায় এসে এক প্রতিবাদ সভায় মিলিত হয়।


প্রতিবাদ সভায় বক্তারা বলেন, “আমরা নির্যাতিত ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানাচ্ছি। ফিলিস্তিনে যে ভয়াবহ গণহত্যা চলছে, তা মানবাধিকার লঙ্ঘনের শামিল। এই হত্যাযজ্ঞ বন্ধে বিশ্বের মুসলমানদের ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ জানাতে হবে।” বক্তারা আরও বলেন, “ইসরায়েলকে যারা সমর্থন দিচ্ছে, তাদেরও প্রতিহত করতে হবে। বাংলাদেশে ইসরায়েলি পণ্যসহ সকল মদদদাতা দেশের পণ্য বয়কট করতে হবে। এখনই সময় একযোগে ফিলিস্তিনের মানুষের পাশে দাঁড়ানোর ও গণবর্জনের মাধ্যমে প্রতিরোধ গড়ার।”

সমাবেশে সর্বস্তরের সাধারণ জনগণ এবং ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন।