সব সময় সব খানে


রবিবার, আগস্ট ২৩, ২০২৬

৮ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
রবিবার, আগস্ট ২৩, ২০২৬
৮ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> নকীবদের শপথ গ্রহণ; ফরিদপুরের মুফতি আবু নাসির আইয়ুবীর সাফল্য অর্জন

>> গণভোটের রায় বনাম রাষ্ট্রপতি নির্বাচন: জামায়াতের অবস্থানে কি দ্বিচারিতা?

>> ফুলবাড়ীতে সীমান্তের ১৫ যুবককে ইলেকট্রিক্যাল প্রশিক্ষণ দিল বিজিবি

>> সানন্দবাড়ীতে ৭ কেজি গাঁজাসহ নারী আটক

>> হাতীবান্ধায় নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

>> মীরসরাইয়ে বিপুল পরিমাণ মাদক উদ্ধার: বিশেষ সম্মাননা পেলেন ওসি ফরিদা ইয়াসমিন

>> শীত আসার আগেই কাঞ্চনজঙ্ঘার মোহনীয় রূপে মুগ্ধ পর্যটকরা।

>> ফুলবাড়ীতে বিজিবির অভিযানে ৩ লাখ ৩৬ হাজার টাকার মাদক জব্দ

>> হাতীবান্ধায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

>> ফরিদপুরে ওই যে বর্তমান যুগের লেটেস্ট শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে স্কুলড্রেস, ব্যাগ, জুতা বিতরণ করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আপনি পড়ছেন : গাজীপুর

পূবাইলে বকেয়া বেতন ও নির্যাতনের প্রতিবাদে পোশাক শ্রমিকদের বিক্ষোভ


পূবাইল প্রতিনিধি

eshomoy.com || 2025-07-13 13:46
পূবাইলে বকেয়া বেতন ও নির্যাতনের প্রতিবাদে পোশাক শ্রমিকদের বিক্ষোভ


গাজীপুর সিটি কর্পোরেশনের পূবাইলের করমতলা এলাকায় বকেয়া বেতন, শ্রমিকদের ওপর নির্যাতনের অভিযোগে বিক্ষোভ ও কর্মবিরতির কর্মসূচি পালন করেছে ভার্চুয়াল নীটওয়্যার লিমিটেডের শ্রমিকরা।

 রোববার (১৩ জুলাই) সকাল ৯টায় পূবাইল থানার ৪২ নং ওয়ার্ডের করমতলা এলাকায় ওই গার্মেন্টসের সামনে  শ্রমিকরা কাজে যোগ না দিয়ে গার্মেন্টসের প্রধান ফটকে তালা লাগিয়ে কারখানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। 

শ্রমিকেরা প্ল্যাকার্ড হাতে স্লোগানে স্লোগানে  বকেয়া বেতন পরিশোধ ও শারীরিক নির্যাতনের বিচার দাবি করেন।


একজন নারী শ্রমিক জানান, “আমরা দিনরাত খেটে কাজ করি, সময়মতো বেতন পাওয়ার আশায়। কিন্তু মাসের পর মাস বেতন বিলম্বে দিচ্ছে। এতে বাসাভাড়া, দোকানের বাকি—সবকিছুতেই সমস্যায় পড়ছি। উপরন্তু আমাদের শারীরিকভাবে নির্যাতন করা হয়। নতুন ডি.জি.এম আব্দুর রউফ আমাদের সঙ্গে অমানবিক আচরণ করছেন, যা আগে কখনো ঘটেনি।”


নাম প্রকাশে অনিচ্ছুক আরেক শ্রমিক জানান, “গত মাসের বেতন এখনও দেয়নি। বছরে যে ছুটির টাকা পাওয়ার কথা, তাও দেয়া হয়নি।”


আরেকজন শ্রমিক অভিযোগ করেন, “বেতনের নির্ধারিত তারিখ ৭ তারিখ হলেও তা ২৫ তারিখে দেয়। এবার বলছে ২০ তারিখে দিবে। আমাদের বোনাস ও ছুটির টাকা এখনো বাকি।”


শ্রমিকদের অভিযোগ, কারখানার ভেতরে এসব বিষয়ে কথা বলতে গেলেও তাদের অফিসে ডেকে নিয়ে মারধর করা হয়।


এ বিষয়ে পূবাইল থানার শেখ ওসি আমিরুল ইসলাম বলেন, “বকেয়া বেতনের দাবিতে শ্রমিকরা বিক্ষোভ করছে। ঘটনাস্থলে পুলিশের একটি দল রয়েছে। আমরা কর্তৃপক্ষের সঙ্গে  বলে বিষয়টি সমাধানের চেষ্টা করছি।”


তবে অভিযোগের বিষয়ে জানতে ভার্চুয়াল নীটওয়্যার লিমিটেডের ডি.জি.এম আব্দুর রউফের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।