গাজীপুর পূবাইলবাসী সহ দেশবাসী এবং বিশ্বের মুসলমানদের পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন গাজীপুর মহানগর পূবাইল থানা বি এন পি এর সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম
এক শুভেচ্ছা নজরুল ইসলাম বলেন, বছর ঘুরে মুসলিম উম্মাহর আনন্দময় দিন পবিত্র ঈদুল আযহার আমাদের মাঝে সমাগত। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে গাজীপুর পূবাইলবাসী সহ দেশ ও বিদেশে অবস্থানরত সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক।
তিনি বলেন, মহান আল্লাহর প্রতি গভীর আনুগত্য ও সর্বোচ্চ ত্যাগের মহিমায় ভাস্বর পবিত্র ঈদুল আযহা। আল্লাহর নির্দেশে স্বীয় পুত্র হযরত ইসমাইল (আ.) কে কোরবানি করতে উদ্যত হয়ে হযরত ইব্রাহিম (আ.) আল্লাহর প্রতি অবিচল আনুগত্য, অকুণ্ঠ আত্মত্যাগ ও অগাধ ভালোবাসার যে সুমহান দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা চিরকাল অনুকরণীয় ও অনুসরণীয়। তাঁরই নিদর্শন স্বরুপ আমরা প্রতি বছর আল্লাহতায়ালার সন্তুষ্টির উদ্দেশ্যে পশু কোরবানী করি। এই উৎসবের মধ্য দিয়ে সামর্থ্যবান মুসলমানগণ কুরবানিকৃত পশুর মাংস আত্মীয় ও প্রতিবেশীদের মধ্যে বিলিয়ে দেন এবং সমাজে সাম্যের বাণী প্রতিষ্ঠিত করেন। পবিত্র ঈদুল আযহার প্রকৃত শিক্ষা ও ত্যাগের আদর্শ ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিফলিত হোক-এই কামনা করছি। পরিশেষে বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, তারুণ্যের অহংকার তারেক রহমান সহ জিয়া পরিবারের মঙ্গল কামনা করে সকলের কাছে দোয়া চান তিনি । আবারও সকল কে ঈদের শুভেচ্ছা জানান বি এন পি এর এই নেতা।