সব সময় সব খানে


শনিবার, আগস্ট ২২, ২০২৬

৭ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
শনিবার, আগস্ট ২২, ২০২৬
৭ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> গণভোটের রায় বনাম রাষ্ট্রপতি নির্বাচন: জামায়াতের অবস্থানে কি দ্বিচারিতা?

>> ফুলবাড়ীতে সীমান্তের ১৫ যুবককে ইলেকট্রিক্যাল প্রশিক্ষণ দিল বিজিবি

>> সানন্দবাড়ীতে ৭ কেজি গাঁজাসহ নারী আটক

>> হাতীবান্ধায় নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

>> মীরসরাইয়ে বিপুল পরিমাণ মাদক উদ্ধার: বিশেষ সম্মাননা পেলেন ওসি ফরিদা ইয়াসমিন

>> শীত আসার আগেই কাঞ্চনজঙ্ঘার মোহনীয় রূপে মুগ্ধ পর্যটকরা।

>> ফুলবাড়ীতে বিজিবির অভিযানে ৩ লাখ ৩৬ হাজার টাকার মাদক জব্দ

>> হাতীবান্ধায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

>> ফরিদপুরে ওই যে বর্তমান যুগের লেটেস্ট শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে স্কুলড্রেস, ব্যাগ, জুতা বিতরণ করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

>> প্রিমিয়ার সিমেন্ট ও হাফিজ স্টোরের উদ্যোগে কমলনগরে জমজমাট প্রীতি ফুটবল ম্যাচ

আপনি পড়ছেন : পঞ্চগড়

শীত আসার আগেই কাঞ্চনজঙ্ঘার মোহনীয় রূপে মুগ্ধ পর্যটকরা।


মেহেদী হাসান মিরাজ

eshomoy.com || 2026-08-17 12:04
শীত আসার আগেই কাঞ্চনজঙ্ঘার মোহনীয় রূপে মুগ্ধ পর্যটকরা।

শীত মৌসুম শুরুর অনেক আগেই, আগস্টের শুরুতেই পঞ্চগড়ের তেঁতুলিয়া থেকে দেখা মিলেছে বিশ্বের তৃতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘার অপরূপ সৌন্দর্য। মেঘমুক্ত নির্মল আকাশের কারণে খালি চোখেই বরফে ঢাকা এই বিশাল পর্বতশৃঙ্গ স্পষ্ট দেখা যাচ্ছে। সূর্যের আলোয় কখনো সোনালি, কখনো রুপালি আভায় কাঞ্চনজঙ্ঘার রূপ প্রকৃতিপ্রেমীদের মুগ্ধ করছে।

সাধারণত সেপ্টেম্বর মাসের দিকে কাঞ্চনজঙ্ঘা দৃশ্যমান হতে শুরু করলেও এবার প্রায় এক মাস আগেই এর দেখা মেলায় স্থানীয়দের পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চল থেকে পর্যটক ও ভ্রমণপিপাসুরা তেঁতুলিয়ায় ভিড় জমাচ্ছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে কাঞ্চনজঙ্ঘার মনোমুগ্ধকর ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ায় আগ্রহ আরও বেড়েছে।

দিনের মনোরম দৃশ্যের পাশাপাশি সন্ধ্যায় ভারতের দার্জিলিং পাহাড়ি এলাকার ঝলমলে আলোকসজ্জাও তেঁতুলিয়া থেকে উপভোগ করা যাচ্ছে, যা দর্শনার্থীদের জন্য বাড়তি আকর্ষণ হয়ে উঠেছে।

পর্যটনসংশ্লিষ্ট ব্যবসায়ীরা আশা করছেন, কাঞ্চনজঙ্ঘার এই আগাম দৃশ্যমানতা পর্যটকের সংখ্যা আরও বাড়াবে। এতে স্থানীয় হোটেল, রিসোর্ট, রেস্তোরাঁ, পরিবহনসহ বিভিন্ন খাতের ব্যবসায় ইতিবাচক প্রভাব পড়বে এবং স্থানীয় অর্থনীতিতে নতুন গতি সঞ্চার হবে।