সব সময় সব খানে


শনিবার, আগস্ট ২২, ২০২৬

৭ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
শনিবার, আগস্ট ২২, ২০২৬
৭ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> গণভোটের রায় বনাম রাষ্ট্রপতি নির্বাচন: জামায়াতের অবস্থানে কি দ্বিচারিতা?

>> ফুলবাড়ীতে সীমান্তের ১৫ যুবককে ইলেকট্রিক্যাল প্রশিক্ষণ দিল বিজিবি

>> সানন্দবাড়ীতে ৭ কেজি গাঁজাসহ নারী আটক

>> হাতীবান্ধায় নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

>> মীরসরাইয়ে বিপুল পরিমাণ মাদক উদ্ধার: বিশেষ সম্মাননা পেলেন ওসি ফরিদা ইয়াসমিন

>> শীত আসার আগেই কাঞ্চনজঙ্ঘার মোহনীয় রূপে মুগ্ধ পর্যটকরা।

>> ফুলবাড়ীতে বিজিবির অভিযানে ৩ লাখ ৩৬ হাজার টাকার মাদক জব্দ

>> হাতীবান্ধায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

>> ফরিদপুরে ওই যে বর্তমান যুগের লেটেস্ট শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে স্কুলড্রেস, ব্যাগ, জুতা বিতরণ করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

>> প্রিমিয়ার সিমেন্ট ও হাফিজ স্টোরের উদ্যোগে কমলনগরে জমজমাট প্রীতি ফুটবল ম্যাচ

আপনি পড়ছেন : চট্টগ্রাম

মীরসরাইয়ে বিপুল পরিমাণ মাদক উদ্ধার: বিশেষ সম্মাননা পেলেন ওসি ফরিদা ইয়াসমিন


সাকিব চৌধুরী

eshomoy.com || 2026-08-17
মীরসরাইয়ে বিপুল পরিমাণ মাদক উদ্ধার: বিশেষ সম্মাননা পেলেন ওসি ফরিদা ইয়াসমিন

মীরসরাইয়ে বিপুল পরিমাণ মাদক উদ্ধার: বিশেষ সম্মাননা পেলেন ওসি ফরিদা ইয়াসমিন


​সাকিব চৌধুরী (চট্টগ্রাম) 


বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার ও সফল অভিযানের স্বীকৃতি হিসেবে বিশেষ সম্মাননায় ভূষিত হয়েছেন চট্টগ্রাম জেলার মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন।

​পুলিশের পেশাদারি দায়িত্ব পালনের পাশাপাশি এলাকাকে মাদকমুক্ত রাখতে ধারাবাহিক অভিযান পরিচালনায় প্রশংসনীয় ভূমিকা রাখায় তাঁকে এ সম্মাননা দেওয়া হয়। সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা ওসি ফরিদা ইয়াসমিনের হাতে এ সম্মাননা স্মারক তুলে দেন।

​অনুষ্ঠানে বক্তারা বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে মীরসরাই থানা পুলিশ ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। ওসি ফরিদা ইয়াসমিনের নেতৃত্বে সাম্প্রতিক সময়ে বেশ কিছু বড় ধরনের মাদকবিরোধী সফল অভিযান পরিচালিত হয়েছে, যা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

​সম্মাননা প্রাপ্তির প্রতিক্রিয়া জানিয়ে মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন বলেন, "এ অর্জন মীরসরাই থানা পুলিশের প্রতিটি সদস্যের অক্লান্ত পরিশ্রমের ফসল। এ সম্মাননা কাজের দায়িত্ববোধ আরও বাড়িয়ে দিল। মীরসরাই থেকে মাদকের শিকড় উপড়ে ফেলতে মাদকবিরোধী এই জিরো টলারেন্স অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।"

​ মাদক কারবারিদের গ্রেপ্তার ও বিপুল পরিমাণ মাদক চালানের জব্দ নিশ্চিত করতে মীরসরাই থানা পুলিশ নিয়মিত বিশেষ অভিযান চালিয়ে আসছে।