সব সময় সব খানে


শনিবার, আগস্ট ২২, ২০২৬

৭ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
শনিবার, আগস্ট ২২, ২০২৬
৭ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> গণভোটের রায় বনাম রাষ্ট্রপতি নির্বাচন: জামায়াতের অবস্থানে কি দ্বিচারিতা?

>> ফুলবাড়ীতে সীমান্তের ১৫ যুবককে ইলেকট্রিক্যাল প্রশিক্ষণ দিল বিজিবি

>> সানন্দবাড়ীতে ৭ কেজি গাঁজাসহ নারী আটক

>> হাতীবান্ধায় নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

>> মীরসরাইয়ে বিপুল পরিমাণ মাদক উদ্ধার: বিশেষ সম্মাননা পেলেন ওসি ফরিদা ইয়াসমিন

>> শীত আসার আগেই কাঞ্চনজঙ্ঘার মোহনীয় রূপে মুগ্ধ পর্যটকরা।

>> ফুলবাড়ীতে বিজিবির অভিযানে ৩ লাখ ৩৬ হাজার টাকার মাদক জব্দ

>> হাতীবান্ধায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

>> ফরিদপুরে ওই যে বর্তমান যুগের লেটেস্ট শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে স্কুলড্রেস, ব্যাগ, জুতা বিতরণ করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

>> প্রিমিয়ার সিমেন্ট ও হাফিজ স্টোরের উদ্যোগে কমলনগরে জমজমাট প্রীতি ফুটবল ম্যাচ

আপনি পড়ছেন : চট্টগ্রাম

টাঙ্গাইলের ভূঞাপুরে ইসকন নিষিদ্ধের দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ


হাদী চকদার, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2024-12-01
টাঙ্গাইলের ভূঞাপুরে ইসকন নিষিদ্ধের দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

চট্টগ্রাম বারের বিজ্ঞ আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে নির্মম ভাবে হত্যা করে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের মূল পরিকল্পনাকারী সন্ত্রাসী সংগঠন ইসকন নিষিদ্ধের দাবীতে টাঙ্গাইলের ভূঞাপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সর্ব স্তরের মুসলিম তৌহিদি জনতা।


(২৯ নভেম্বর) শুক্রবার দুপুরে উপজেলার কেন্দ্রীয় জামে মসজিদ চত্তরে এ সমাবেশের আয়োজন করে ইসলামী আন্দোলন বাংলাদেশ।


পরে বিভিন্ন ইসলামী রাজনৈতিক দলের অংশগ্রহণে শতশত তৌহিদি জনতা একটি বিক্ষোভ মিছিল বের করে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ভূঞাপুর কেন্দ্রীয় জামে মসজিদের সামনে এসে শেষ হয়।


এসময় বক্তারা চট্টগ্রামে আদালত প্রাঙ্গণে নৈরাজ্য সৃষ্টি করে আইনজীবী আলিফ হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি ও ইসকন নিষিদ্ধের দাবী জানান।


এছাড়াও  মিছিলে- আমার সোনার বাংলায় উগ্রবাদের ঠাই নাই, ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান, মোদির দালালেরা হুঁশিয়ার সাবধান, সারা বাংলায় খবর দে ইসকন কে কবর দে, এক দুই তিন চার ইসকন তুই দেশ ছাড়, এমন সব স্লোগান দিতে দেখা যায় বিক্ষোভরত জনতাদের।