গায়ক অন্তুর বিরুদ্ধে যৌন নির্যাতনের প্রমাণ মেলেনি: আদালতে পুলিশের চূড়ান্ত প্রতিবেদন
গায়ক আবু জাহিদ ওরফে জাহিদ অন্তুর বিরুদ্ধে ওঠা যৌন নির্যাতনের অভিযোগের তদন্ত শেষে চূড়ান্ত প্রতিবেদন আদালতে জমা দিয়েছে পুলিশ। তদন্তে অভিযোগের পক্ষে পর্যাপ্ত প্রমাণ পাওয়া যায়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এর আগে ইডেন কলেজের এক শিক্ষার্থী ও মডেল-অভিনেত্রী জাহিদ অন্তুর বিরুদ্ধে যৌন নিপীড়ন ও শারীরিক নির্যাতনের অভিযোগ এনে মামলা করেন। মামলার পর ২০২৬ সালের ১ এপ্রিল রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন আদালত থেকে জামিন পান তিনি।
মামলার অভিযোগে বলা হয়েছিল, একটি পণ্যের ফটোশুটের কথা বলে ওই তরুণীকে গুলশানের বাসায় ডেকে নেওয়া হয়। সেখানে তার সঙ্গে অনাকাঙ্ক্ষিত আচরণ ও মারধরের অভিযোগ ওঠে। তবে তদন্ত শেষে পুলিশ অভিযোগের পক্ষে প্রমাণ পায়নি বলে চূড়ান্ত প্রতিবেদনে জানিয়েছে।