সব সময় সব খানে


রবিবার, নভেম্বর ১, ২০২৬

১৭ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
রবিবার, নভেম্বর ১, ২০২৬
১৭ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> পঞ্চগড়ে এইচএসসির ফলাফলে দুই কলেজে পাস করেনি কোনো শিক্ষার্থী।

>> সিলেটের এমসি কলেজে এইচএসসিতে পাসের হার ৯৮.০৫ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১৮৮ শিক্ষার্থী।

>> আকরাম হত্যার পর একে একে মুখ খুলছেন নারীরা বিয়ের নামে লাখ লাখ টাকা প্রতারণার অভিযোগ মারুফের বিরু‌দ্ধে

>> সিরাজগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিলের পর চার পুলিশ সদস্য প্রত্যাহার

>> ভাঙ্গায় ট্রাকভর্তি ২৫০ বস্তা সার জব্দ: ডিলার আটক

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

আপনি পড়ছেন : শিক্ষা

সিলেটের এমসি কলেজে এইচএসসিতে পাসের হার ৯৮.০৫ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১৮৮ শিক্ষার্থী।


ছাইম ইবনে আব্বাস সিলেট প্রতিনিধি

eshomoy.com || 2026-10-31
সিলেটের এমসি কলেজে এইচএসসিতে পাসের হার ৯৮.০৫ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১৮৮ শিক্ষার্থী।

সিলেটের ঐতিহ্যবাহী ও স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান মুরারিচাঁদ কলেজে (এমসি কলেজ) এইচএসসি ও সমমানের পরীক্ষায় এবার ঈর্ষণীয় ফলাফল অর্জিত হয়েছে। কলেজটিতে পাসের হার দাঁড়িয়েছে ৯৮.০৫ শতাংশ। একই সঙ্গে জিপিএ-৫ পেয়েছে ১৮৮ জন শিক্ষার্থী।
প্রাপ্ত ফলাফল অনুযায়ী, এ বছর কলেজ থেকে মোট ৩০৭ জন পরীক্ষার্থী এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে কৃতকার্য হয়েছে ৩০১ জন এবং অকৃতকার্য হয়েছে মাত্র ৬ জন। পাসের হার ৯৮.০৫ শতাংশ।
কলেজ সূত্রে জানা যায়, উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে ১৮৮ জনই জিপিএ-৫ অর্জন করেছে। বিশেষ করে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে এমন সাফল্য কলেজের সামগ্রিক ফলাফলে ইতিবাচক মাত্রা যোগ করেছে।
এ ফলাফলে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে আনন্দ ও সন্তোষের আবহ তৈরি হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, শিক্ষার্থীদের অধ্যবসায়, শিক্ষকদের আন্তরিক পাঠদান এবং অভিভাবকদের সহযোগিতার সম্মিলিত প্রতিফলন এই সাফল্য।
ঐতিহ্য ও গৌরবের ধারাবাহিকতায় এমসি কলেজের এ ফলাফল সিলেটের শিক্ষাঙ্গনে নতুন করে আশার সঞ্চার করেছে।