সব সময় সব খানে


সোমবার, আগস্ট ২৪, ২০২৬

৯ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
সোমবার, আগস্ট ২৪, ২০২৬
৯ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> নকীবদের শপথ গ্রহণ; ফরিদপুরের মুফতি আবু নাসির আইয়ুবীর সাফল্য অর্জন

>> গণভোটের রায় বনাম রাষ্ট্রপতি নির্বাচন: জামায়াতের অবস্থানে কি দ্বিচারিতা?

>> ফুলবাড়ীতে সীমান্তের ১৫ যুবককে ইলেকট্রিক্যাল প্রশিক্ষণ দিল বিজিবি

>> সানন্দবাড়ীতে ৭ কেজি গাঁজাসহ নারী আটক

>> হাতীবান্ধায় নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

>> মীরসরাইয়ে বিপুল পরিমাণ মাদক উদ্ধার: বিশেষ সম্মাননা পেলেন ওসি ফরিদা ইয়াসমিন

>> শীত আসার আগেই কাঞ্চনজঙ্ঘার মোহনীয় রূপে মুগ্ধ পর্যটকরা।

>> ফুলবাড়ীতে বিজিবির অভিযানে ৩ লাখ ৩৬ হাজার টাকার মাদক জব্দ

>> হাতীবান্ধায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

>> ফরিদপুরে ওই যে বর্তমান যুগের লেটেস্ট শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে স্কুলড্রেস, ব্যাগ, জুতা বিতরণ করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আপনি পড়ছেন : শিক্ষা

৭ জানুয়ারি শুরু এসএসসি পরীক্ষা, কমলো প্রস্তুতির সময়


আয়াত, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2026-08-15
৭ জানুয়ারি শুরু এসএসসি পরীক্ষা, কমলো প্রস্তুতির সময়

শিক্ষার্থীদের শিক্ষাজীবনের সময়সূচি স্বাভাবিক করতে ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী ৭ জানুয়ারি থেকে শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্ধারিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

শিক্ষা বোর্ড সংশ্লিষ্টদের তথ্যমতে, ২০২৬ সালের শিক্ষাপঞ্জি অনুযায়ী এসএসসির টেস্ট বা নির্বাচনী পরীক্ষা ২৮ অক্টোবর থেকে ১০ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হওয়ার কথা। এর ফল প্রকাশ করতে হবে ১৮ নভেম্বরের মধ্যে। ফলে টেস্ট পরীক্ষার পর এসএসসি পরীক্ষার প্রস্তুতির জন্য শিক্ষার্থীরা প্রায় এক মাস ২৬ দিন সময় পাবে।

সাধারণত টেস্ট পরীক্ষা শেষ হওয়ার পর এসএসসি পরীক্ষার প্রস্তুতির জন্য শিক্ষার্থীরা আড়াই থেকে তিন মাসের মতো সময় পেয়ে থাকে। এবার সেই সময় কমে যাওয়ায় শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের মধ্যে কিছুটা উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে যেসব প্রতিষ্ঠান অক্টোবরের শেষ দিকে টেস্ট পরীক্ষা নেবে, সেসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মূল পরীক্ষার আগে দুই মাসেরও কম সময় পেতে পারে।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান জানিয়েছেন, নির্ধারিত সময়ের মধ্যেই শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে সিলেবাস শেষ করে টেস্ট পরীক্ষা নিতে হবে। সময়মতো পাঠ্যসূচি শেষ করে পরীক্ষা নেওয়া হলে শিক্ষার্থীদের প্রস্তুতিতে বড় ধরনের সমস্যা হবে না বলেও তিনি মনে করেন।