কাল দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ
পবিত্র আখেরি চাহার সোম্বা উপলক্ষে আগামীকাল বুধবার (১২ আগস্ট) দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। এদিন স্কুল, কলেজ, মাদরাসা ও বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত শিক্ষা কার্যক্রম বন্ধ থাকবে।
শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটির তালিকায় আখেরি চাহার সোম্বা উপলক্ষে ১২ আগস্ট ছুটি নির্ধারিত রয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয় ও এর অধিভুক্ত কলেজসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ও এ উপলক্ষে ছুটি ঘোষণা করেছে।
ফলে আগামীকাল শিক্ষার্থীদের নিয়মিত ক্লাস ও শিক্ষা কার্যক্রম অনুষ্ঠিত হবে না। ছুটি শেষে নির্ধারিত সময়সূচি অনুযায়ী শিক্ষাপ্রতিষ্ঠানে কার্যক্রম শুরু হবে।