সব সময় সব খানে


মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬

১২ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬
১২ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

>> শিক্ষকদের সম্মিলিত স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

>> প্রিপেইড মিটার বাতিলসহ চার দফা দাবিতে রংপুরে ৩০ নভেম্বর অর্ধদিবস হরতাল

>> হাতিয়া বুড়িরচর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী ওলামাদলের কেন্দ্রীয় নেতা ফারুক আল ফাহাদ

>> মাও. আহমেদ মাসরুর মডেল মসজিদ ইমাম পরিষদের কেন্দ্রীয় সভাপতি হওয়ায় দারুল আরকাম শিক্ষক সমিতির শুভেচ্ছাবার্তা প্রকাশ

>> সিরাজগঞ্জে ট্যানারির বর্জ্য দিয়ে কাঁচামাল তৈরির কারখানা উচ্ছেদসহ জরিমানা

আপনি পড়ছেন : শিক্ষা

এসএসসি পরীক্ষার সময়সূচি ঘোষণা, পরীক্ষা শুরু ২১ এপ্রিল


আয়াত, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2026-08-24
এসএসসি পরীক্ষার সময়সূচি ঘোষণা, পরীক্ষা শুরু ২১ এপ্রিল

এসএসসি পরীক্ষার সময়সূচি ঘোষণা

২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। প্রকাশিত সূচি অনুযায়ী, পরীক্ষা শুরু হবে ২১ এপ্রিল ২০২৬ থেকে। প্রথম দিন অনুষ্ঠিত হবে বাংলা (আবশ্যিক) প্রথম পত্রের পরীক্ষা।

পরীক্ষাগুলো প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। লিখিত বা তাত্ত্বিক পরীক্ষা শেষ হবে ২০ মে। এরপর নির্ধারিত সূচি অনুযায়ী ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

প্রকাশিত রুটিনে বাংলা ও ইংরেজিসহ বিভিন্ন আবশ্যিক ও নৈর্বাচনিক বিষয়ের পরীক্ষার তারিখ উল্লেখ করা হয়েছে। শিক্ষা বোর্ড জানিয়েছে, বিশেষ প্রয়োজনে পরীক্ষার সময়সূচি পরিবর্তন করার ক্ষমতা বোর্ড কর্তৃপক্ষ সংরক্ষণ করে।

শিক্ষার্থীদের পরীক্ষার আগে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের নির্দেশনা ভালোভাবে পড়ে প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে পরীক্ষার হলে নির্ধারিত নিয়ম-কানুন মেনে চলার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।