সব সময় সব খানে


সোমবার, অক্টোবর ২৬, ২০২৬

১১ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
১১ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

>> শিক্ষকদের সম্মিলিত স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

>> প্রিপেইড মিটার বাতিলসহ চার দফা দাবিতে রংপুরে ৩০ নভেম্বর অর্ধদিবস হরতাল

>> হাতিয়া বুড়িরচর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী ওলামাদলের কেন্দ্রীয় নেতা ফারুক আল ফাহাদ

>> মাও. আহমেদ মাসরুর মডেল মসজিদ ইমাম পরিষদের কেন্দ্রীয় সভাপতি হওয়ায় দারুল আরকাম শিক্ষক সমিতির শুভেচ্ছাবার্তা প্রকাশ

>> সিরাজগঞ্জে ট্যানারির বর্জ্য দিয়ে কাঁচামাল তৈরির কারখানা উচ্ছেদসহ জরিমানা

আপনি পড়ছেন : খেলা

বিগ ব্যাশে এবার মোস্তাফিজুর রহমান


আয়াত, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2026-10-26
বিগ ব্যাশে এবার মোস্তাফিজুর রহমান

বিগ ব্যাশে এবার মোস্তাফিজ, খেলতে পারেন মেলবোর্ন রেনেগেডসের হয়ে

অস্ট্রেলিয়ার জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্ট বিগ ব্যাশ লিগে (বিবিএল) এবার দেখা যেতে পারে বাংলাদেশের বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমানকে। সবকিছু ঠিক থাকলে মেলবোর্ন রেনেগেডসের হয়ে মাঠে নামবেন বাংলাদেশের এই তারকা ক্রিকেটার।

বিগ ব্যাশে খেলার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে অনাপত্তিপত্র (এনওসি) চেয়েছেন মোস্তাফিজ। সোমবার (২৬ অক্টোবর) ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্ট ডি থ্রি-এর নিলাম চলাকালে বিষয়টি নিশ্চিত করেন বিসিবি সভাপতি তামিম ইকবাল। তাঁর সঙ্গে লেগ স্পিনার রিশাদ হোসেনও বিগ ব্যাশে খেলার জন্য বোর্ডের অনুমতি চেয়েছেন।

মোস্তাফিজ তাঁর কাটার ও বৈচিত্র্যময় বোলিংয়ের জন্য পরিচিত। আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগেও নিজের দক্ষতার পরিচয় দিয়েছেন তিনি। এবার বিগ ব্যাশে খেলার সুযোগ পেলে অস্ট্রেলিয়ার এই প্রতিযোগিতায় তাঁর অভিষেক হবে।

এদিকে, গত আসরে হোবার্ট হারিকেনসের হয়ে খেলা রিশাদ হোসেনকেও আসন্ন মৌসুমে একই দলের হয়ে দেখা যাওয়ার কথা রয়েছে। ফলে বিগ ব্যাশে বাংলাদেশের দুই বোলারের পারফরম্যান্স দেখার অপেক্ষায় থাকবেন দেশের ক্রিকেটপ্রেমীরা।

বিগ ব্যাশের আসন্ন মৌসুম ডিসেম্বর থেকে জানুয়ারির মধ্যে অনুষ্ঠিত হওয়ার কথা। তবে মোস্তাফিজের অংশগ্রহণ বিসিবির অনাপত্তিপত্রসহ প্রয়োজনীয় আনুষ্ঠানিকতার ওপর নির্ভর করছে।