সব সময় সব খানে


সোমবার, অক্টোবর ২৬, ২০২৬

১১ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
১১ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

>> শিক্ষকদের সম্মিলিত স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

>> প্রিপেইড মিটার বাতিলসহ চার দফা দাবিতে রংপুরে ৩০ নভেম্বর অর্ধদিবস হরতাল

>> হাতিয়া বুড়িরচর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী ওলামাদলের কেন্দ্রীয় নেতা ফারুক আল ফাহাদ

>> মাও. আহমেদ মাসরুর মডেল মসজিদ ইমাম পরিষদের কেন্দ্রীয় সভাপতি হওয়ায় দারুল আরকাম শিক্ষক সমিতির শুভেচ্ছাবার্তা প্রকাশ

>> সিরাজগঞ্জে ট্যানারির বর্জ্য দিয়ে কাঁচামাল তৈরির কারখানা উচ্ছেদসহ জরিমানা

আপনি পড়ছেন : আবহাওয়া

ঘূর্ণিঝড় অর্ণব: বুধবার অতিপ্রবল হয়ে অন্ধ্র উপকূলে আঘাত হানার শঙ্কা


আয়াত, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2026-10-26
ঘূর্ণিঝড় অর্ণব: বুধবার অতিপ্রবল হয়ে অন্ধ্র উপকূলে আঘাত হানার শঙ্কা

ঘূর্ণিঝড় অর্ণব: বুধবার অতিপ্রবল হয়ে অন্ধ্র উপকূলে আঘাত হানার শঙ্কা

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় অর্ণব আরও শক্তিশালী হয়ে ভারতের অন্ধ্র প্রদেশ উপকূলে আঘাত হানতে পারে বুধবার (২৮ অক্টোবর)। ভারতের আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, উপকূলে পৌঁছানোর আগে ঘূর্ণিঝড়টি অতিপ্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।

সোমবার (২৬ অক্টোবর) প্রকাশিত পূর্বাভাসে বলা হয়েছে, ঘূর্ণিঝড়টি বুধবার সকাল নাগাদ অন্ধ্র প্রদেশের বাপটলা ও বিশাখাপত্তনমের মধ্যবর্তী উপকূল অতিক্রম করতে পারে। এ সময় বাতাসের সর্বোচ্চ একটানা গতিবেগ ঘণ্টায় ১১৫ থেকে ১২৫ কিলোমিটার হতে পারে। দমকা হাওয়ার গতিবেগ ঘণ্টায় ১৪০ কিলোমিটার পর্যন্ত পৌঁছানোর আশঙ্কা রয়েছে।

ঘূর্ণিঝড়টির প্রভাবে অন্ধ্র প্রদেশের উপকূলীয় এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। কোথাও কোথাও অতিবৃষ্টির আশঙ্কাও রয়েছে। পাশাপাশি প্রতিবেশী ওডিশার কয়েকটি এলাকায়ও ভারী বৃষ্টিপাত ও দুর্যোগপূর্ণ আবহাওয়া দেখা দিতে পারে।

পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট রাজ্যগুলোতে প্রস্তুতি নেওয়া হচ্ছে। উপকূলীয় এলাকার বাসিন্দাদের সতর্ক থাকতে এবং স্থানীয় প্রশাসন ও আবহাওয়া অধিদপ্তরের নির্দেশনা অনুসরণ করতে বলা হয়েছে। সমুদ্রে অবস্থানরত জেলেদের নিরাপদে উপকূলে ফিরে আসার নির্দেশনাও দেওয়া হয়েছে।