সব সময় সব খানে


বৃহস্পতিবার, জুলাই ৩০, ২০২৬

১৫ শ্রাবণ ১৪৩৩

সব সময় সব খানে!
বৃহস্পতিবার, জুলাই ৩০, ২০২৬
১৫ শ্রাবণ ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> মাদকের নেশায় বাবাকে হাতুড়ি দিয়ে মারধর, শেষ পর্যন্ত ছেলেকে আইনের হাতে তুলে দিলেন বাবা

>> উৎসবমুখর পরিবেশে সিরাজগঞ্জ ট্রাক ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের নির্বাচন

>> ফুলবাড়ীতে বিজিবির অভিযানে ১ লাখ ৪২ হাজার টাকার চোরাচালানি মালামাল আটক

>> সিরাজগঞ্জে নকল থাই ডায়পার জব্দ ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা

>> বকশীগঞ্জে সেচ পাম্পে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু

>> বকশীগঞ্জে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে ছাত্রদলের কবর জিয়ারত ও দোয়া

>> দি লাইফ কেয়ার ডায়াগনস্টিরে রোগীর গহনা চুরির অভিযোগ, সিসিটিভি ফুটেজ দেখাতে অস্বীকৃতি

>> এতিম শিক্ষার্থীদের কল্যাণে ‘আত-তাকওয়া ফিশারিজ’-এর ৫ম বার্ষিক মাছ অবমুক্ত কর্মসূচি

>> ধুনটে ইটভাটার তালা ভেঙে ইট নিয়ে যাওয়ার অভিযোগ

>> সিরাজগঞ্জে আমবোঝাই ট্রাক খাদে, ব্যবসায়ী নিহত

আপনি পড়ছেন : খেলা

জাতীয় দল নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানালেন নেইমার


আয়াত, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2026-07-30
জাতীয় দল নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানালেন নেইমার

ব্রাজিলের তারকা ফরোয়ার্ড নেইমার জাতীয় দলের ভবিষ্যৎ নিয়ে সব জল্পনার অবসান ঘটিয়েছেন। তিনি জানিয়েছেন, ব্রাজিল জাতীয় দলের হয়ে তার অধ্যায় শেষ হয়েছে এবং ভবিষ্যতে আর জাতীয় দলের জার্সিতে খেলার ইচ্ছা নেই। এই সিদ্ধান্তকে তিনি চূড়ান্ত বলেই উল্লেখ করেছেন।

সম্প্রতি ক্লাব সান্তোসের হয়ে ম্যাচ শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে নেইমার বলেন, জাতীয় দলের জন্য তিনি নিজের সর্বোচ্চটুকু দিয়েছেন। দীর্ঘ ১৬ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে দেশকে প্রতিনিধিত্ব করতে পেরে তিনি গর্বিত, তবে এখন নতুনদের জন্য জায়গা ছেড়ে দেওয়ার সময় এসেছে বলে মনে করেন।

৩৪ বছর বয়সী নেইমার ব্রাজিলের হয়ে ১৩০টি ম্যাচে ৮০টি গোল করে দেশটির ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড গড়েছেন। তবে চারটি বিশ্বকাপ খেলেও শিরোপা জেতার স্বপ্ন পূরণ হয়নি। জাতীয় দলের হয়ে তার অন্যতম বড় অর্জন ২০১৩ সালের কনফেডারেশন্স কাপ শিরোপা।

২০২৬ বিশ্বকাপে নরওয়ের বিপক্ষে শেষ ষোলো থেকে ব্রাজিল বিদায় নেওয়ার পর থেকেই নেইমারের আন্তর্জাতিক ভবিষ্যৎ নিয়ে আলোচনা শুরু হয়। এবার তিনি নিজেই জানিয়ে দিলেন, ব্রাজিলের জার্সিতে তার পথচলা শেষ।