সব সময় সব খানে


মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬

১৩ শ্রাবণ ১৪৩৩

সব সময় সব খানে!
মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬
১৩ শ্রাবণ ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সিরাজগঞ্জে আমবোঝাই ট্রাক খাদে, ব্যবসায়ী নিহত

>> তাড়াশে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ

>> বন্ধুদের সঙ্গে গোসলে নেমে আর ফেরা হলো না সিয়ামের

>> খাল খনন শেষে বিপুল পরিমাণে টাকা ফেরত দিয়ে প্রশংসা কড়িয়েছেন দুই ইউএনও

>> হাতীবান্ধায় ফিলিং স্টেশনে মিলছে না পেট্রোল-অকটেন, কর্তৃপক্ষের দাবি ‘সরবরাহ বন্ধ’

>> বকশীগঞ্জে ২০০ অসহায় পরিবারের মাঝে ৩০ কেজি করে জিআর চাল বিতরণ

>> সিরাজগঞ্জে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নারী গুরুতর আহত, ঢাকায় রেফার্ড

>> সিরাজগঞ্জে বাস চালককে জরিমানা করায় সড়ক অবরোধে বাজার স্টেশনে তীব্র যানজট

>> বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) অনুমতি ছাড়াই রায়গঞ্জে চলছে ‘মিনি পেট্রোল পাম্প

>> মাত্র এক হাজার টাকার বিরোধে যুবককে হত্যা মামলার মূল আসামি শাহীন গ্রেফতার

আপনি পড়ছেন : সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে আমবোঝাই ট্রাক খাদে, ব্যবসায়ী নিহত


ওয়াসিম সেখ, সিরাজগঞ্জ প্রতিনিধি:

eshomoy.com || 2026-07-28 19:42
সিরাজগঞ্জে আমবোঝাই ট্রাক খাদে, ব্যবসায়ী নিহত
ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পরে আছে

সিরাজগঞ্জের হাটিকুমরুল এলাকায় আমবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে গেলে আমের ঝুড়ির নিচে চাপা পড়ে আব্দুস সবুর (৩৭) নামে এক ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

মঙ্গলবার ভোরে নাটোর-বনপাড়া মহাসড়কের নাইমুড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুস সবুর টাঙ্গাইলের নাগরপুর উপজেলার তেবাড়িয়া গ্রামের রাফেজ আলীর ছেলে।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, চাপাইনবাবগঞ্জ থেকে টাঙ্গাইলের উদ্দেশে ছেড়ে আসা আমবোঝাই ট্রাকটি নাইমুড়ি এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এতে ট্রাকটি সড়কের পাশের খাদে উল্টে পড়ে যায়। দুর্ঘটনার সময় ট্রাকে থাকা আম ব্যবসায়ী আব্দুস সবুর আমের ঝুড়ির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।

দুর্ঘটনার পর ট্রাকের চালক পালিয়ে গেলেও পুলিশ ট্রাকটি জব্দ করে হাটিকুমরুল হাইওয়ে থানায় নিয়ে গেছে।

ওসি আরও জানান, নিহতের মরদেহ আইনগত প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ট্রাকে থাকা আম নিহতের সঙ্গে থাকা অপর দুই ব্যবসায়ী নিয়ে গেছেন। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।