সব সময় সব খানে


সোমবার, জুলাই ২৭, ২০২৬

১২ শ্রাবণ ১৪৩৩

সব সময় সব খানে!
সোমবার, জুলাই ২৭, ২০২৬
১২ শ্রাবণ ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সিরাজগঞ্জে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নারী গুরুতর আহত, ঢাকায় রেফার্ড

>> সিরাজগঞ্জে বাস চালককে জরিমানা করায় সড়ক অবরোধে বাজার স্টেশনে তীব্র যানজট

>> বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) অনুমতি ছাড়াই রায়গঞ্জে চলছে ‘মিনি পেট্রোল পাম্প

>> মাত্র এক হাজার টাকার বিরোধে যুবককে হত্যা মামলার মূল আসামি শাহীন গ্রেফতার

>> ফরিদপুরে মামুনুল হকের আগমন উপলক্ষে বাংলাদেশ খেলাফত মজলিসের সমন্বয় সভা অনুষ্ঠিত

>> এনায়েতপুর দুটি হত্যা মামলায় প্রভাবশালীদের অব্যাহতিতে বিতর্ক

>> সবুজ সিরাজগঞ্জ গড়ার প্রত্যয়ে সাত্তার ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

>> দিনাজপুর সীমান্তে ৯ নারীকে পুশ-ইনের চেষ্টা, বাধা দিল বিজিবি

>> মাদকের চালান টাকার বিনিময়ে ছেড়ে দেওয়ার অভিযোগে: হাতীবান্ধার চার পুলিশ কর্মকর্তা ক্লোজড

>> ফরিদপুরের ভাঙ্গায় নবযোগদানকৃত টিএইচ আই'র সাথে চিকিৎসক সমিতির সৌজন্য সাক্ষাৎ

আপনি পড়ছেন : সিরাজগঞ্জ

শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস এর দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত


মোঃ জুবায়ের হাসান

eshomoy.com || 2025-01-26
শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস এর দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

 সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস ও হলের দাবিতে  বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। এ কর্মসূচিতে বিশ্ববিদ্যালয় ও  শাহজাদপুরের ছাত্র জনতা ও বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা অংশ নেন।



এ সময় শাহজাদপুরের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভে অংশগ্রহণ করেন। 



বুধবার  (২২ জানুয়ারি) সকাল ১১টায়  শাহজাদপুর পৌর শহর ও বিভিন্ন সড়ক ও ঢাকা- পাবনা মহাসড়কে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। 


এ সময় বিক্ষোভকারীরা  বলেন, প্রতিষ্ঠার সাড়ে ৯ বছর পেরিয়ে গেলেও রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে স্থায়ী ক্যাম্পাস প্রতিষ্ঠার কোনো উদ্যোগ গ্রহণ না করায় আমরা আবারও মানববন্ধন ও বিক্ষোভ করছি। 


এর আগেও মানববন্ধন ও সড়ক অবরোধ করে আন্দোলন করলেও কোনো স্থায়ী ক্যাম্পাসের বিষয়ে ইতিবাচক কোনো সিদ্ধান্ত গ্রহণ করেনি প্রশাসন।



রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র জাকারিয়া, তৃতীয় বর্ষের ছাত্র রায়হান উদ্দিন, বাংলা বিভাগের প্রথম সেমিস্টারের মিরাজ, দ্বিতীয় বর্ষের ছাত্র আম্বারসহ শিক্ষার্থীরা বলেন, ২০১৬ সালে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হলেও এখন পর্যন্ত স্থায়ী ক্যাম্পাস নির্মাণ করা হয়নি। ভাড়া ভবনে ক্যাম্পাস চলছে। পর্যাপ্ত না থাকায় ডিপার্টমেন্টের সংকট রয়েছে। এর আগেও আন্দোলন করেছি। আমরা প্রশাসনকে বলেছি ক্যাম্পাস করার জন্য। তারা শুধু প্রতিশ্রুতি দিয়ে গেছে, কিন্তু বাস্তবায়ন হয়নি।


শিক্ষার্থীরা আরো বলেন, প্রশাসন মেরুদণ্ডহীন, অকর্মণ্য, যত দ্রুত সম্ভব আমাদের ক্যাম্পাস নির্মাণ করতে হবে।